Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

West Bengal

2 years ago

Purulia:পুরুলিয়া জেলা পরিষদের স্থায়ী সমিতি গঠন

Constituency of Purulia Zilla Parishad Standing Committee
Constituency of Purulia Zilla Parishad Standing Committee

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ আজ পুরুলিয়া জেলা পরিষদের স্থায়ী সমিতি গঠন প্রক্রিয়া সম্পন্ন হল। এবার ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতায় পুরুলিয়া জেলা পরিষদ জিতেছে শাসক দল তৃণমূল কংগ্রেস, ৪৫ আসনের পুরুলিয়া জেলা পরিষদে বিরোধী সদস্য সংখ্যা মাত্র ২, এদিন একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জেলা পরিষদের ন'টি স্থায়ী সমিতি গঠন করা হয়, প্রতিটি স্থায়ী সমিতি ৫'জন জেলা পরিষদ সদস্য নিয়ে গঠিত হয়, জেলা তৃণমূল সভাপতি সৌমেন বেলথরিয়া দলীয় সিলমোহরে স্থায়ী সমিতির সদস্যদের নাম পাঠান, এদিন স্থায়ী সমিতি গঠন সভায় দলনেতার ভূমিকা পালন করেন প্রাক্তন বিধায়ক ও জেলা পরিষদ সদস্য স্বপন কুমার বেলথরিয়া, জেলা পরিষদের সভাধিপতি নিবেদিতা মাহাতো জানান আজ আমাদের স্থায়ী সমিতি গঠন প্রক্রিয়া সম্পন্ন হল এরপর এই স্থায়ী সমিতির পাঁচজন সদস্যদের মধ্যে একজন করে কর্মাধ্যক্ষ নির্বাচিত হবেন।স্থায়ী সমিতির সদস্যরাই কর্মাধ্যক্ষ নির্বাচন করবেন, তারিখ অবশ্য এখনও ঠিক করা হয়নি। পাশাপাশি এদিন জেলা পরিষদের পক্ষ থেকে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার উদ্যোগে উপভোক্তা বিষয়ক ক্রেতাদের ন্যায্য অধিকার বিষয়ে সচেতনতা বৃদ্ধির জন্য একটি ভ্রাম্যমান গাড়ির উদ্বোধন করা হয়, উদ্বোধন করেন জেলা পরিষদের সভাধিপতি নিবেদিতা মাহাতো।

You might also like!