Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

West Bengal

1 month ago

CM Suvendu Adhikari: ‘আপনারা ফিরে আসুন, শিল্পে ভরিয়ে দেব’, জঙ্গলমহলের পরিযায়ী শ্রমিকদের বড় বার্তা শুভেন্দুর

CM Suvendu Adhikari
CM Suvendu Adhikari

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  পুরুলিয়া, বাঁকুড়া-সহ জঙ্গলমহলের বহু মানুষ কর্মসংস্থানের খোঁজে দীর্ঘদিন ধরে ভিন রাজ্যে পাড়ি দিয়েছেন। এবার তাঁদের ঘরে ফেরার আহ্বান জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর বার্তা, “আপনারা ফিরে আসুন। শিল্পে ভরিয়ে দেব।” রাজ্যে কর্মসংস্থান ও শিল্পের সুযোগ বাড়াতে সরকারের তরফে কী কী উদ্যোগ নেওয়া হয়েছে, সেই বিষয়েও বিস্তারিত তুলে ধরেন মুখ্যমন্ত্রী। 

শুভেন্দু জানান, সম্প্রতি মেজিয়ায় ১৫ হাজার কোটি টাকার শ্যাম স্টিলের নতুন একটি কারখানার ভূমি পূজন করেন তিনি। সেখানে প্রায় ১০ হাজার মানুষের কর্মসংস্থান হবে। অমিত মেটালিক ৪ হাজার কোটি টাকা বিনিয়োগ করেছে। বৃহস্পতিবার পুরুলিয়ায় রঘুনাথপুরে সেই প্রকল্পের ভূমিপুজো করবেন মুখ্যমন্ত্রী। সেখানেও জঙ্গলমহলের অদক্ষ ১০ হাজার শ্রমিককে কাজ পাবেন। শুভেন্দু বলেন, “জঙ্গলমহলের মানুষকে কাজ দিতে হবে। কাজ দিতে হবে। কাজ দিতে হবে।” 

সোমবার অমিত মেটালিকস লিমিটেডের ৪০০০ কোটি টাকার ওই প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন অর্থাৎ ভূমি পূজন অনুষ্ঠানে হাজির থাকবেন মুখ্যমন্ত্রী ছাড়াও ৭ মন্ত্রী। অমিত মেটালিকসের ইন্টিগ্রেড গ্রিনফিল্ড প্রকল্পের মধ্যে ক্যাপটিভ পাওয়ার প্ল্যান্ট ও ফেরো এলয় এবং স্পঞ্জ আয়রন রয়েছে। ১৪৮ একর জমির উপর ওই প্রকল্প গড়ে উঠবে। এই প্রকল্প থেকে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কর্মসংস্থান হবে। এদিন মুখ্যমন্ত্রী জানান, অমিত মেটালিকস রাজ্যকে কথা দিয়েছে, তাঁরা জঙ্গলমহলের অদক্ষ ১০ হাজার শ্রমিককে কাজ দেবে। এই নিয়ে শুভেন্দু অধিকারী, মামনি বাউরি, জ্যোতির্ময় সিং মাহাতোদের সঙ্গে আলোচনা হয়েছে।   

You might also like!