Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

West Bengal

2 years ago

Chief Minister Himanta Vishwa visited Maligaon flyover : উদ্বোধনের আগে গুয়াহাটির মালিগাঁও ফ্লাইওভার পরিদর্শন মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্বের

Chief Minister Himanta Vishwa visited Maligaon flyover
Chief Minister Himanta Vishwa visited Maligaon flyover

 

গুয়াহাটি, ২৪ আগস্ট  : আগেই ঘোষণা করেছেন, আগামী রাখিবন্ধন উৎসবের দিন উদ্বোধন করবেন গুয়াহাটির মালিগাঁওয়ে নির্মীয়মাণ ফ্লাইওভার। এর আগে গতকাল বুধবার রাত প্রায় সাড়ে এগারোটা নাগাদ আচমকাই ফ্লাইওভারের নির্মাণকার্য পরিদর্শন করতে চলে যান মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা।

আজ বৃহস্পতিবার বেলা ১২:২৪ মিনিটে মুখ্যমন্ত্রী দফতরের অফিশিয়াল ‘এক্স’ হ্যান্ডলে (পূর্ববর্তী টুইটার) কয়েকটি ছবি আপলোড করে এ খবর দিয়ে লেখা হয়েছে, ‘গতকাল রাত ১১:৩০-টার দিকে এইচসিএম ড. হিমন্তবিশ্ব মালিগাঁওয়ে খুব শীঘ্র উদ্বোধনের জন্য নির্মিত ফ্লাইওভার পরিদর্শন করে প্রকল্পে নিয়োজিত কর্মীদের সঙ্গে কথা বলেছেন। এটা অসমের দীর্ঘতম ফ্লাইওভার। আগামী ৩০ আগস্ট জনসাধারণের জন্য এই ফ্লাইওভার উন্মুক্ত করা হবে।’

এদিকে পরিদর্শস্থলে দাঁড়িয়ে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা বলেন, মালিগাঁও চারিআলি থেকে কামাখ্যা মন্দির রোড এবং পাণ্ডুকে সংযোগকারী ট্রাই-জংশন ২.৬ কিলোমিটার দীর্ঘ চার লেনের ফ্লাইওভারটি ৩০ আগস্ট রাখি বন্ধন উৎসবের দিন উদ্বোধন করা হবে। তিনি জানান, এই উড়ালপুল নির্মাণে মোট ৪২০ কোটি টাকা খরচ হয়েছে। এর আগেও তিনি নির্মীয়মাণ উড়ালপুলটি পরিদর্শন করে কাজের মান ইত্যাদি খতিয়ে দেখেছেন।

You might also like!