West Bengal

2 years ago

Chartorsha diversion:প্রবল বৃষ্টিতে ভাঙল চরতোর্ষা ডাইভারশন

Chartorsha diversion was broken due to heavy rain
Chartorsha diversion was broken due to heavy rain

 

ফালাকাটা, ১৪ জুলাই  : প্রবল বৃষ্টিতে এবার ভাঙল নির্মীয়মাণ মহাসড়কের চরতোর্ষা ডাইভারশন। বৃহস্পতিবার বিকেলে জলে ডুবে যায় এই ডাইভারশন। শুক্রবার সকালে চরতোর্ষা নদীর জলস্তর কিছুটা কমতেই ডাইভারশনের কঙ্কালসার চেহারা প্রকট হয়। গত বুধবারই বুড়িতোর্ষা ডাইভারশন ভেঙেছে।

শুক্রবার থেকেই শুরু হল কলেজের পরীক্ষা। তাই কালীপুর, বংশীধরপুর, শিশাগোড় সহ বিস্তীর্ণ এলাকার পড়ুয়াদের এদিন চরম ভোগান্তিতে পড়তে হল। কারণ বুড়িতোর্ষা ও চরতোর্ষা ডাইভারশন ভেঙে যাওয়ায় ফালাকাটা-আলিপুরদুয়ার পুরোপুরি বিচ্ছিন্ন। সড়ক পথে যান চলাচল বন্ধ। বংশীধরপুরের পড়ুয়াদের একাংশ ফালাকাটা কলেজে পড়েন। এদিন সকাল সাড়ে দশটা থেকে কলেজে পরীক্ষা শুরু হয়। এজন্য ওই পড়ুয়ারা আড়াই-তিন ঘণ্টা আগেই বাড়ি থেকে বের হন।

ভাঙাচোরা চরতোর্ষা ডাইভারশন কোনওভাবে হেঁটে পার হয়ে পড়ুয়াদের অটো, টোটোর মতো ছোট গাড়িতে করে কলেজে আসতে হয়। যদিও নদীর জল আরও কিছুটা কমলেই দুটি ডাইভারশন দ্রুত সারাই করা হবে বলে জাতীয় সড়ক কর্তৃপক্ষ জানিয়েছে।

You might also like!