West Bengal

2 years ago

Municipality Recruitment Case:পুর নিয়োগ নিয়ে সিবিআই তদন্ত ,সুপ্রিম কোর্টে করা চ্যালেঞ্জ মামলা তুলে নিল রাজ্য

(Left) Calcutta High Court and Supreme Court (Right)
(Left) Calcutta High Court and Supreme Court (Right)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ পুর নিয়োগের মামলার রায় চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে দায়ের করা মামলা তুলে নিল রাজ্য সরকার। সোমবার শীর্ষ আদালত থেকে ওই মামলা প্রত্যাহার করে নেওয়া হয়। এনিয়ে দ্বিতীয়বার পুর নিয়োগ সংক্রান্ত মামলা সুপ্রিম কোর্ট থেকে প্রত্যাহার করা হল।

পুরসভা নিয়োগের মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। পরে মামলাটি বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে গেলেও বিচারপতি গঙ্গোপাধ্যায়ের রায়ই বহাল রেখেছিলেন তিনি। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছিল রাজ্য সরকার। কিন্তু সেই মামলা প্রত্যাহার করেছিল রাজ্য। তারপর ফের আরও একবার মামলা দায়ের করলেও দ্বিতীয়বারও সেই আবেদন প্রত্যাহার করল রাজ্য।

কয়েক মাস আগে পুরো নিয়োগ মামলায় CBI তদন্তের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশে মামলাটি বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকে সরে যায়। তারপর শুনানি হয় বিচারপতি অমৃতা সিনহার এজলাসে। আগের রায়ই বহাল রাখেন তিনি।

এরপর সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে প্রথমে ডিভিশন বেঞ্চে চ্যালেঞ্জ করে রাজ্য। তারসঙ্গে সুপ্রিম কোর্টে স্পেশাল লিভ পিটিশনও দায়ের করা হয়। যদিও বিষয়টি জানতে পেরে হাইকোর্টের বিচারপতি তপোব্রত চক্রবর্তী রাজ্য সরকারকে ভর্ৎসনা করেন। এরপর তড়িঘড়ি মামলাটি সুপ্রিম কোর্ট থেকে প্রত্যাহার করে নেওয়া হয়।

সুপ্রিম কোর্ট থেকে মামলাটি প্রত্যাহার করার পর কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ ফের মামলাটি শোনে। কিন্তু ডিভিশন বেঞ্চ সিবিআই তদন্তই বহাল রাখে।

তারপর ডিভিশন বেঞ্চের সেই রায়কে চ্যালেঞ্জ করে ফের সুপ্রিম কোর্টে মামলা করে রাজ্য। কিন্তু রাজ্য সরকারের তরফে ফের ওই মামলাটি প্রত্যাহার করল।


You might also like!