Breaking News
 
Vivekananda Merit Scholarship :শিক্ষাক্ষেত্রে বড় পদক্ষেপ, মেধাবী ছাত্রছাত্রীদের জন্য চালু হল বিবেকানন্দ মেরিট স্কলারশিপ Chief Minister Suvendu Adhikari : র্নীতি ও কাটমানি খতিয়ে দেখতে কমিশন গড়লেন শুভেন্দু, সঙ্গে নারী নির্যাতন নিয়েও আলাদা কমিশন CM Suvendu Adhikari starts Janatar darbar : সল্টলেকে বিজেপি দফতরে শুভেন্দুর ‘জনতার দরবার’, জনতার সমস্যা শুনে মিলল স্বস্তি Suvendu Adhikary: “কাশ্মীরে বন্ধ হয়েছে, এখানেও হবে”—পার্ক সার্কাসে দাঁড়িয়ে শুভেন্দুর হুঁশিয়ারি ,গ্রেফতার ৪০ Suvendu Adhikari :রাজ্য রাজনীতিতে তোলপাড়, আর জি কর ইস্যুতে স্বাস্থ্যসচিবকে জরুরি তলব মুখ্যমন্ত্রীর Annapurna Bhandar : অন্নপূর্ণা ভাণ্ডার স্কিমে নতুন ঘোষণা, ১ জুন থেকেই ৩ হাজার টাকা পাবেন নির্দিষ্ট উপভোক্তারা

 

West Bengal

2 years ago

Dinhata: দিনহাটায় বিজেপি কর্মীর বাড়ির দুয়ারে বোমা! তৃণমূল বলল এটা তাঁদের সংস্কৃতি নয়

Bomb at the door of the BJP worker's house in the morning (Symbolic Picture)
Bomb at the door of the BJP worker's house in the morning (Symbolic Picture)

 

কোচবিহার, ২৬ জুন : কোচবিহার জেলার দিনহাটায় বিজেপি কর্মীর বাড়ির দুয়ারে মিলল বোমা। দিনহাটা ১ নম্বর ব্লকের পুঁটিমারি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের কোয়ালিদহ এলাকার ঘটনা। সোমবার সকালে স্থানীয় বিজেপি কর্মী দীপঙ্কর রায়ের বাড়ির সামনে একটি তাজা বোমা উদ্ধার হয়। বাড়ির সামনে বোমা পড়ে থাকতে দেখে স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।বিজেপির অভিযোগ, ভয় দেখাতে তৃণমূল কংগ্রেসের কর্মীরাই বোমা রেখে গিয়েছে। যদিও, নিজেদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছে শাসক দল। তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হয়েছে, বোমা-রাজনীতি তাঁদের সংস্কৃতি নয়। এই ঘটনার জেরে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে।


You might also like!