Breaking News
 
BJP : প্রতি মাসে মহিলাদের ৩০০০ অন্নপূর্ণা ভাণ্ডার, সরকারি বাসে মহিলাদের টিকিট ফ্রি পয়লা জুন থেকেই মিলবে সিদ্ধান্ত সরকারের Kunal Ghosh : রাজনৈতিক সৌজন্যে শুভেন্দুকে কুণালের শুভেচ্ছা, তালিকায় শোভনদেব-অসীমা, অনুপস্থিত নয়না West Bengal Cabinet Ministers 2026: :নতুন মন্ত্রিসভায় দায়িত্ব বণ্টন শুরু, দিলীপ-অগ্নিমিত্রাদের কোন দপ্তর? একনজরে তালিকা Suvendu Adhikari : প্রশাসনিক রদবদলে বড় ঘোষণা, প্রথম ক্যাবিনেটে ষাটোর্ধ্ব আমলাদের সরিয়ে দিলেন শুভেন্দু Humayun kabir : পঞ্চায়েত সমিতিতে বড় বিতর্ক, ২৮ কোটির দুর্নীতির অভিযোগে আতাউর, তালা ঝুলল অফিসে Subhendu Adhikari : আগামী সোমবার মন্ত্রিসভা বৈঠকে ডিএ ও পে কমিশন নিয়ে আলোচনা, ইঙ্গিত শুভেন্দুর

 

West Bengal

2 years ago

Jaldhaka River: জলঢাকা নদীতে নিখোঁজ যুবকের দেহ উদ্ধার

Body of missing youth recovered from Jaldhaka River
Body of missing youth recovered from Jaldhaka River

 

জামালদহ, ১৩ অক্টোবর: তিনদিন নিখোঁজ থাকার পর জলঢাকা নদী থেকে এক যুবকের দেহ উদ্ধার হল। শুক্রবার বাড়ির অদূরে তার দেহ উদ্ধার হয়। মৃতের নাম সঞ্জয় বর্মন (২৩)। তাঁর বাড়ি মেখলিগঞ্জের ১৬৫ উছলপুকুরি গ্রামের ছোট খালেরবাড়ি এলাকায়।

মৃতের বাবা সবেন বর্মন জানান, তাঁর ছেলে বাড়িতে কাউকে না জানিয়ে বেড়িয়ে যায়। অনেক খুঁজেও কোনও সন্ধান মেলেনি। এরপর বৃহস্পতিবার মেখলিগঞ্জ থানার দ্বারস্থ হন। সেখানে মিসিং ডায়েরি করেন। এদিন সকালে খবর পেয়ে উছলপুকুরির ধুলিয়া সংলগ্ন জলঢাকা নদীতে গিয়ে তিনি ছেলের মৃতদেহ দেখতে পান।

জানা গিয়েছে, নদী পেরিয়ে বোড়াগাড়ি এলাকায় সঞ্জয়ের মামাবাড়ি। নদী পেরিয়ে তিনি সেখানে যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটতে পারে বলে মনে করা হচ্ছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মেখলিগঞ্জ থানার পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।


You might also like!