Breaking News
 
Vivekananda Merit Scholarship :শিক্ষাক্ষেত্রে বড় পদক্ষেপ, মেধাবী ছাত্রছাত্রীদের জন্য চালু হল বিবেকানন্দ মেরিট স্কলারশিপ Chief Minister Suvendu Adhikari : র্নীতি ও কাটমানি খতিয়ে দেখতে কমিশন গড়লেন শুভেন্দু, সঙ্গে নারী নির্যাতন নিয়েও আলাদা কমিশন CM Suvendu Adhikari starts Janatar darbar : সল্টলেকে বিজেপি দফতরে শুভেন্দুর ‘জনতার দরবার’, জনতার সমস্যা শুনে মিলল স্বস্তি Suvendu Adhikary: “কাশ্মীরে বন্ধ হয়েছে, এখানেও হবে”—পার্ক সার্কাসে দাঁড়িয়ে শুভেন্দুর হুঁশিয়ারি ,গ্রেফতার ৪০ Suvendu Adhikari :রাজ্য রাজনীতিতে তোলপাড়, আর জি কর ইস্যুতে স্বাস্থ্যসচিবকে জরুরি তলব মুখ্যমন্ত্রীর Annapurna Bhandar : অন্নপূর্ণা ভাণ্ডার স্কিমে নতুন ঘোষণা, ১ জুন থেকেই ৩ হাজার টাকা পাবেন নির্দিষ্ট উপভোক্তারা

 

West Bengal

2 years ago

Food Minister Sushant Chowdhury :ত্রিপুরায় কালোবাজারি কোনোভাবে বরদাস্ত করা হবে না, হুশিয়ারি খাদ্যমন্ত্রীর

Food Minister Sushant Chowdhury
Food Minister Sushant Chowdhury

 

আগরতলা, ২১ জুন  : ত্রিপুরায় কালোবাজারি কোনোভাবে বরদাস্ত করা হবে না। আজ সচিবালয়ের এক বৈঠকে কালোবাজারিদের উদ্দেশ্যে কড়া হুঁশিয়ারি দিয়ে এমনটাই বললেন খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী। সাথে তিনি যোগ করেন, নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর মূল্যবৃদ্ধির সঙ্গে যাঁরাই যুক্ত থাকবেন তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করবে ত্রিপুরা সরকার। মূলত, বর্ষা মরশুমে জাতীয় সড়কে বেহাল অবস্থায় পরিণত হওয়ার সম্ভাবনা থেকে আগাম সতর্কতামুলক ব্যবস্থা হিসেবেই খাদ্য মন্ত্রী এদিনের বৈঠক করেছেন।

এদিন তিনি বলেন, বর্ষাকালে ত্রিপুরায় নিত্যপ্রয়োজনীয় পণ্যের কোনো খাটতি না হয় তার জন্য এক গুরুত্বপূর্ণ বৈঠকের আয়োজন করা হয়েছে। তার জন্য খাদ্য জনসংভরণ ও ক্রেতাস্বার্থ বিষয়ক দপ্তর সকল ধরণের আগাম ব্যবস্থা গ্রহণ করেছে। তাঁর কথায়, গত কয়দিন যাবৎ লক্ষ্য করা গেছে রাজ্যের বিভিন্ন জায়গায় খাদ্যসামগ্রীর অপ্রত্যাশিত মূল্যবৃদ্ধি হচ্ছে। তাই এই বিষয় নিয়ে খাদ্য দপ্তরের পক্ষ থেকে রাজ্যে কি পরিমাণ খাদ্যসামগ্রী মজুত রয়েছে তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে।

তাঁর দাবি, ত্রিপুরায় যথেষ্ট পরিমান খাদ্যসামগ্রী মজুত রয়েছে। রাজ্যে কোনো ধরণের কৃত্রিম সংকট তৈরি না করার জন্য তিনি আবেদন জানিয়েছেন। তাঁর হুশিয়ারি, ত্রিপুরা সরকার ও খাদ্য দপ্তর কোনোভাবে কালোবাজারি বরদাস্ত করবে না। অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে প্রশাসন কঠোর পদক্ষেপ গ্রহণ করবে। অসাধু ব্যবসায়ীদের ধরতে প্রশাসনের সঙ্গে জনগণকেও সজাগ দৃষ্টি রাখতে আহ্বান জানালেন খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী।

You might also like!