Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

West Bengal

2 years ago

Sukanta Majumdar : শিক্ষক দিবসে পড়ুয়াদের সঙ্গে বসে মিড-ডে মিল খেলেন সুকান্ত মজুমদার

Sukanta Majumder (File Picture)
Sukanta Majumder (File Picture)

 

বালুরঘাট, ৫ সেপ্টেম্বর : শিক্ষক দিবসে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটের কাটনা আদিবাসী কেএমএস বিদ্যাপীঠের তরফে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে সংবর্ধনা দেওয়া হয় । মঙ্গলবার স্কুলের আদিবাসী ছাত্রছাত্রীর সঙ্গে মাটিতে বসে মিড-ডে মিল খেলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।

রাজনৈতিক ব্যক্তিত্বের পাশাপাশি সুকান্ত মজুমদার একজন শিক্ষকও। তাই শিক্ষক দিবসে স্কুলের তরফে সংবর্ধনা দেওয়া হয়েছে তাঁকে। পাশাপাশি, এদিন তপনের একটি স্কুলের তরফেও সুকান্তকে সংবর্ধনা দেওয়া হয়। শিক্ষক দিবস উপলক্ষ্যে এদিন কাটনা আদিবাসী কেএমএস বিদ্যাপীঠে ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণানের প্রতিকৃতিতে মালা পরিয়ে অনুষ্ঠানের সূচনা করেন সুকান্ত। সকল ছাত্রছাত্রীদের কলম উপহার দেন বালুরঘাটের সাংসদ। এদিন স্কুল পড়ুয়াদের সঙ্গে মাটিতে বসে মিড-ডে মিল খেতেও দেখা যায় সুকান্তকে। তাঁর সঙ্গে ছিলেন বিজেপি নেতা তথা অভিনেতা কৌশিক রায়।

You might also like!