West Bengal

2 years ago

Ananta Maharaj: বাংলা থেকে বিজেপির রাজ্যসভা প্রার্থী হচ্ছেন কোচবিহারের নেতা অনন্ত

Anant Maharaj  (File Picture)
Anant Maharaj (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বুধবার বিজেপির তরফে একটি আনুষ্ঠানিক বিবৃতি জারি করে জানানো হয় কোচবিহারের নেতা অনন্ত মহারাজকেই রাজ্যসভার প্রার্থী করছে বিজেপি। 

মঙ্গলবার অনন্তের বাড়িতে গিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তথা কোচবিহারের সাংসদ নিশীথ প্রামাণিক। সেই সাক্ষাতের পর অনন্ত নিজেও এ ব্যাপারে ইঙ্গিত দেন। প্রার্থী হওয়া নিয়ে তিনি বলেন-  ‘‘আমার কাছে উনি (কোচবিহারের সাংসদ নিশীথ) একটা প্রস্তাব নিয়ে এসেছিলেন। আমি তাতে সম্মতি দিয়েছি।’’ মঙ্গলবার ওই সাক্ষাৎ পর্ব হয়। তার ২৪ ঘণ্টার মধ্যে বুধবার দুপুরে নিজেদের রাজ্যসভা প্রার্থী হিসাবে অনন্তের নাম ঘোষণা করে বিজেপি। তিনি আরো বলেন, ‘‘আমি খুশি। যথাসময়ে মনোনয়নপত্র জমা দেব।’’ 

 সূত্রের খবর, বুধবারই কলকাতার উদ্দেশে রওনা হয়েছেন গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের প্রধান অনন্ত। বৃহস্পতিবার মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। তার আগেই কলকাতায় এসে মনোনয়নপত্র জমা দেবেন তিনি।

আগামী অগস্ট মাসে বাংলা থেকে রাজ্যসভার ছয়টি আসন খালি হচ্ছে। বর্তমানে সেই আসনগুলিতে নির্বাচনের জন্য মনোনয়নপত্র দাখিলের কাজ চলছে পশ্চিমবঙ্গ বিধানসভায়। তার ৫টিতে শাসকদল তৃণমূলের জয় নিশ্চিত। ইতিমধ্যেই তৃণমূল তাদের ছ’জন প্রার্থীদের নাম ঘোষণা করে দিয়েছে। অন্য দিকে, একটি আসনে জয় নিশ্চিত বিজেপিরও। বুধবার ওই আসনে প্রার্থীর নাম ঘোষণা করে দিল গেরুয়া শিবিরও।

১৯৮০ সালে বিজেপি গঠনের পর থেকে বাংলা থেকে প্রথম বিজেপি রাজ্যসভার সাংসদ পাবে। সে ক্ষেত্রে উত্তরবঙ্গের ভূমিপুত্রকে সংসদের উচ্চকক্ষে পাঠালে উত্তরবঙ্গে বিজেপির রাজনৈতিক শক্তি বৃদ্ধি পাবে বলেই মনে করছে পদ্মের শীর্ষ নেতৃত্ব।

You might also like!