Breaking News
 
ssc-omr-sheets : রাজ্যের নতুন মুখ্যমন্ত্রীর নাম প্রকাশের দিনেই প্রকাশ্যে শিক্ষক নিয়োগের ওএমআর শিট, বাড়ল বিতর্ক TMC: অষ্টাদশ বিধানসভায় তৃণমূলের বিরোধী দলনেতা হচ্ছেন শোভনদেব; গুরুত্বপূর্ণ দায়িত্বে ফিরহাদ-নয়নারা Narendra Modi: জনসমুদ্রে ‘সোনার বাংলা’র অঙ্গীকার! গেরুয়া ঝড়ে কাঁপল কলকাতা, ব্রিগেডে জনতার শক্তির জয় Suvendu Adhikari: প্রতিশোধ নয়, পরিবর্তনই লক্ষ্য! জোড়াসাঁকো থেকে বিরোধীদের সংযত হওয়ার বার্তা শুভেন্দু অধিকারীর Mamata Banerjee: মমতার অন্ধ স্নেহেই কি ডুবল দল? ফিরহাদ-কন্যার ধৃতরাষ্ট্র-মন্তব্যে পাল্টাহাওয়ার ইঙ্গিত ঘাসফুল শিবিরে Suvendu Adhikari: শ্যামাপ্রসাদের উত্তরসূরি হিসেবে উদয়! ব্রিগেডের মঞ্চ থেকে বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু

 

West Bengal

2 years ago

BJP and TMC clash : ধর্মীয় অনুষ্ঠান ঘিরে ধুন্ধুমার কুলতলিতে, সংঘর্ষে জড়াল বিজেপি ও তৃণমূল কংগ্রেস

File picture BJP and TMC
File picture BJP and TMC

 

কুলতলি, ১৮ নভেম্বর : ধর্মীয় অনুষ্ঠানকে ঘিরে অশান্ত হয়ে উঠল দক্ষিণ ২৪ পরগনার কুলতলি। সংঘর্ষে জড়াল তৃণমূল কংগ্রেস ও বিজেপি। শুক্রবার রাতে কুলতলির সোনাটিকারি এলাকায় এই ঘটনা ঘটে। সংঘর্ষে দু’পক্ষের ৬ জন আহত হয়েছেন। তৃণমূলের অভিযোগ, অনুষ্ঠান চলাকালীন তাদের সমর্থকদের ওপর চড়াও হয় বিজেপি সমর্থকরা। বাঁশ-লাঠি দিয়ে বেধড়ক মারধর করে।

ঘটনায় রাজনৈতিক যোগ অস্বীকার করে বিজেপির দাবি, অনুষ্ঠান ঘিরে বচসা, তাই নিয়েই মারামারি। এই ঘটনায় দু’পক্ষের কেউই কুলতলি থানায় কোনও অভিযোগ দায়ের করেনি। এলাকায় চাপা উত্তেজনা রয়েছে।

You might also like!