Breaking News
 
ssc-omr-sheets : রাজ্যের নতুন মুখ্যমন্ত্রীর নাম প্রকাশের দিনেই প্রকাশ্যে শিক্ষক নিয়োগের ওএমআর শিট, বাড়ল বিতর্ক TMC: অষ্টাদশ বিধানসভায় তৃণমূলের বিরোধী দলনেতা হচ্ছেন শোভনদেব; গুরুত্বপূর্ণ দায়িত্বে ফিরহাদ-নয়নারা Narendra Modi: জনসমুদ্রে ‘সোনার বাংলা’র অঙ্গীকার! গেরুয়া ঝড়ে কাঁপল কলকাতা, ব্রিগেডে জনতার শক্তির জয় Suvendu Adhikari: প্রতিশোধ নয়, পরিবর্তনই লক্ষ্য! জোড়াসাঁকো থেকে বিরোধীদের সংযত হওয়ার বার্তা শুভেন্দু অধিকারীর Mamata Banerjee: মমতার অন্ধ স্নেহেই কি ডুবল দল? ফিরহাদ-কন্যার ধৃতরাষ্ট্র-মন্তব্যে পাল্টাহাওয়ার ইঙ্গিত ঘাসফুল শিবিরে Suvendu Adhikari: শ্যামাপ্রসাদের উত্তরসূরি হিসেবে উদয়! ব্রিগেডের মঞ্চ থেকে বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু

 

West Bengal

2 years ago

Mamata Banerjee : বিরাটকে জন্মদিনের শুভেচ্ছা মমতার

Birthday wishes to Virat Mamata
Birthday wishes to Virat Mamata

 

কলকাতা, ৫ নভেম্বর  : রবিবার বিরাট কোহলির ৩৫তম জন্মদিন। বিরাটকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।প্রসঙ্গত, এদিনই কলকাতায় ইডেন গার্ডেন্সে বিশ্বকাপের ম্যাচ খেলতে নামছেন বিরাট। সূত্রের খবর, জন্মদিন পালনের জন্য নানা পরিকল্পনা থাকলেও বিভিন্ন কারণে তা করা সম্ভব হচ্ছে না। তবু এখনও পর্যন্ত বিশ্বকাপে অপরাজেয় ভারতের অন্যতম কান্ডারী ‘কিং কোহলির’ আর্বিভাব দিবস জয় দিয়েই সেলিব্রেট করতে মুখিয়ে রয়েছে তিলোত্তমা।

এদিন এক্স হ্যান্ডেলে মমতা লেখেন, ‘আমার খুব খুশি লাগছে যে কিংবদন্তী ভারতীয় ব্যাটসম্যান বিরাট কোহলি তাঁর জন্মদিনে কলকাতায় রয়েছেন। একইদিনে তিনি একটি ঐতিহাসিক ম্যাচও খেলতে চলছেন। বিরাটকে জন্মদিনের অনেক শুভেচ্ছা। তাঁর ও তাঁর পরিবারের সাফল্য কামনা করি।’ এই পোস্টের সঙ্গেই বিরাটের একটি ছবিও পোস্ট করেছেন মমতা। এদিন ইডেনে দুপুর ২টো থেকে মুখোমুখি হতে চলেছে ভারত-দক্ষিণ আফ্রিকা।

You might also like!