
সিউড়ি, ১৩ নভেম্বরঃ ভোটই হল না! বিনা প্রতিদ্বন্দিতায় জয়ী তৃণমূল প্রার্থীরা। বীরভূম জেলা কেন্দ্রীয় সমবায় ব্যাঙ্কের বোর্ড অফ ডিরেক্টর নির্বাচনে বিনা প্রতিদ্বন্দিতায় জয়ী তৃণমূল । নমিনেশন প্রক্রিয়ায় দিন দেখা যায় নির্দিষ্ট সময়সীমা পার হয়ে গেলেও বিরোধী কোনও প্রতিদ্বন্দ্বী নমিনেশন করেননি।
বীরভূম জেলা কেন্দ্রীয় সমবায় ব্যাঙ্কের বোর্ড অফ ডিরেক্টর নির্বাচনের প্রক্রিয়া শুরু হয় বুধবার। বোর্ড অফ ডিরেক্টর বেছে নেওয়ার জন্য এই নির্বাচন প্রক্রিয়া শুরু হয়। নির্বাচন প্রক্রিয়ায় নয় জনকে বোর্ড অফ ডিরেক্টর বেছে নেওয়ার জন্য বুধবার থেকে শুরু হওয়া নমিনেশন জমা দেবার কাজ। মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ দিন ছিল বৃহস্পতিবার দুপুর দুটো পর্যন্ত।কিন্তু এই নমিনেশন প্রক্রিয়ায় দেখা যায় নির্দিষ্ট সময়সীমা পার হয়ে গেলেও বিরোধী কোনও প্রতিদ্বন্দ্বী নমিনেশন করেননি। অন্যদিকে এই নির্বাচন প্রক্রিয়ায় শাসক দল সমর্থিত প্রতিদ্বন্দ্বীরা নির্দিষ্ট সময়ে নিজেদের নমিনেশন ফাইল করেন। শুক্রবার ছিল স্ক্রুটিনির দিন। আগামী চার ডিসেম্বর ডিরেক্টর পদের জন্য ভোট হবার কথা ছিল । শনিবার মনোনয়ন প্রত্যাহারের দিন ছিল। কিন্তু তৃণমূল ছাড়া আর কেউ মনোনয়নপত্র জমা না দেওয়াই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হন তৃণমূল প্রতিনিধিরা।
ব্যাঙ্ক প্রশাসন সূত্রে জানা গিয়েছে, আগামী ৪ ডিসেম্বর বিজয়ী প্রার্থীদের হাতে শংসাপত্র তুলে দেওয়া হবে। কেন্দ্রীয় সমবায় ব্যাঙ্কের বোর্ড অফ ডিরেক্টর নির্বাচনের নির্বাচন আধিকারিক শ্যামল কান্তি দাস বলেন, আগামী ৪ ডিসেম্বর বিজয়ী দের শংসাপত্র তুলে দেওয়া হবে। একটি প্যানেল জমা পড়েছিল। সতেরো ডিসেম্বর নতুন বোর্ড গঠন করা হবে। "
কেন্দ্রীয় সমবায় ব্যাঙ্কের বোর্ড অফ ডিরেক্টর নির্বাচনে বিরোধী দলের কোন প্রতিদ্বন্দী নমিনেশন ফাইল না করায় বিনা প্রতিদ্বন্দিতায় জয়ী হয় শাসক দল সমর্থিত নয় জন প্রার্থী। বীরভূম জেলা কেন্দ্রীয় সমবায় ব্যাংকের বোর্ড অফ ডিরেক্টর হিসেবে শাসকদলের যে নয় জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দিতায় জয়ী হয়েছেন তারা হলেন সত্য নারায়ণ রায় (লাভপুর), শেখ নুরুল ইসলাম (সিউড়ি - ২), দুলাল চন্দ্র রায় (ইলামবাজার), এম.ডি. নুরুল হুদা (দুবরাজপুর), নব গৌরাঙ্গ দাস (রামপুরহাট), বিকাশ রায় চৌধুরী (বোলপুর), কালি প্রসাদ ঘোষ (রামপুরহাট- ২), নিমাই মন্ডল (ময়ূরেশ্বর- ১), হুমায়ুন কবির (মুরারই)। এই সকল নির্বাচিত প্রার্থীদের নাম ঘোষণা এখন শুধু সময়ের অপেক্ষা।আগামী ৪ ডিসেম্বর এদের হাতে শংসাপত্র তুলে দেওয়া হবে।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় কেন্দ্রীয় সমবায় ব্যাঙ্কের বোর্ড অফ ডিরেক্টর পদে জয়লাভের পর রাজ্যের শাসক দল সমর্থিত প্রতিদ্বন্দ্বীদের নিয়ে উচ্ছাস ছিল চোখে পড়ার মতো
