
জলপাইগুড়িঃ যেমন নাম তেমনি তার কর্ম পেশায় গৃহবধূ বছর ৪০ এর কৌশল্যা রায় । চোখের সামনে একদল কুকুর তাড়া করেছিল একটি হরিণকে সেই দৃশ্য ধরে রাখতে না পেরে নিজেই ছুটে গেলেন হরিণটিকে বাঁচানোর জন্য। অবশেষে জান প্রাণ দিয়ে হরিণটিকে মাতৃস্নেহ দিয়ে আগলে রেখে প্রাণ বাঁচালেন কৌশলা দেবী , তেল হলুদ দিয়ে প্রাথমিক চিকিৎসাও করলেন তিনি ততক্ষণে পৌঁছে গেল বনদপ্তরের কর্মীরা।
স্থানীয় সূত্রে খবর আজ দুপুর নাগাদ সোনাখালীর জঙ্গল থেকে একটি পূর্ণবয়স্ক পুরুষ বার্কিং ডিয়ার লোকালয়ে চলে আসে। জলপাইগুড়ি জেলার ধুপগুড়ি ব্লকের সাঁকোয়াঝোড়া দুই নং গ্রাম পঞ্চায়েতের উত্তর গোসাইরহাট পোস্ট অফিস পাড়ায়। সেখানে একদল কুকুর ওই হরিণটির পিছু ধাওয়া করে। এবং ঘাতক কুকুর হরিণটিকে আহত করে দেয়। এই দৃশ্য দেখে এলাকারই এক গৃহবধূ তড়িঘড়ি হরিণটিকে বাঁচানোর জন্য ছুটে যান। এবং মাতৃস্নেহ দিয়ে আগলে রেখে হরিণটির প্রাণ বাঁচালেন আর একমা কৌশল্যা রায়।
খবর দেওয়া হয় বিন্নাগুরি ওয়াইল্ড লাইভ স্কোয়াড কর্মীদের। তারা এসে আহত হরিণটিকে উদ্ধার করে নিয়ে যান বিন্নাগুরিতে। জানা গেছে চিকিৎসায় সুস্থ করে হরিণটিকে জঙ্গলে ছাড়া হবে।
