West Bengal

3 years ago

Asansol : রান্না মাছে কামড় দিতেই বেরিয়ে আসলো সোনার 'নাকছাবি'

Asansol
Asansol

 

 দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ এ যেন কালিদাসের 'শনকুন্তলা'র কাহিনি। সেক্ষেত্রে ছিল দুষ্মন্তের সোনার আঙ্কটি আর ছিল বোয়াল মাছ।পেয়েছিল একজন জেলে। এবার পেলেন আসানসোলের কৃষ্ণেন্দু ও মাছটা ভোলা মাছ। ঘটনা হলো, আসানসোলের সীমান্ত পল্লীর বাসিন্দা কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায় বাজার থেকে কিনে আনা একটা ৫০০ গ্রামের ভোলা মাছ রান্না করার পরে যেই মাছে কামড় বসিয়েছে, তখনই মুখে কাঁকড় ভেবে বের করে দেখে একটা সোনার নাকছাবি। তিনি  চিত্তরঞ্জন কেজি হাসপাতালের কর্মী কৃষ্ণেন্দুবাবু। বাড়িতে সরষে দিয়ে মাখামাখা করে সেই মাছ রান্না হয়। এরপর জমিয়ে খেতে বসেই বিস্ময়! প্রতিবেশীরা সকলেই এসে দেখে গেছেন ওই নাকছাবি।

  সোনা প্রাপ্তির পরে কৃষ্ণেন্দুবাবু বলেন, “গল্পে পড়েছি মাছের পেট থেকে সোনার আংটি বেরিয়ে এসেছে। কিন্তু নিজের জীবনে এরকম দেখতে পাবো ভাবতে পারিনি।” কৃষ্ণেন্দুবাবু জানান আশ্চর্য এই প্রাপ্তি স্মারক হিসেবে রেখে দেবেন তিনি। উল্লেখ্য, কালিদাসের নাটকে  বোয়াল মাছের পেট থেকে সোনার আংটি পেয়ে হারানো পরিচিতি ফিরে পেয়েছিলেন শকুন্তলা আর রূপনারায়ণপুরে কৃষ্ণেন্দুবাবু পেলের অবাক বিস্ময়ে খোঁজ।

You might also like!