Breaking News
 
BJP : প্রতি মাসে মহিলাদের ৩০০০ অন্নপূর্ণা ভাণ্ডার, সরকারি বাসে মহিলাদের টিকিট ফ্রি পয়লা জুন থেকেই মিলবে সিদ্ধান্ত সরকারের Kunal Ghosh : রাজনৈতিক সৌজন্যে শুভেন্দুকে কুণালের শুভেচ্ছা, তালিকায় শোভনদেব-অসীমা, অনুপস্থিত নয়না West Bengal Cabinet Ministers 2026: :নতুন মন্ত্রিসভায় দায়িত্ব বণ্টন শুরু, দিলীপ-অগ্নিমিত্রাদের কোন দপ্তর? একনজরে তালিকা Suvendu Adhikari : প্রশাসনিক রদবদলে বড় ঘোষণা, প্রথম ক্যাবিনেটে ষাটোর্ধ্ব আমলাদের সরিয়ে দিলেন শুভেন্দু Humayun kabir : পঞ্চায়েত সমিতিতে বড় বিতর্ক, ২৮ কোটির দুর্নীতির অভিযোগে আতাউর, তালা ঝুলল অফিসে Subhendu Adhikari : আগামী সোমবার মন্ত্রিসভা বৈঠকে ডিএ ও পে কমিশন নিয়ে আলোচনা, ইঙ্গিত শুভেন্দুর

 

West Bengal

2 years ago

Collapse in coal mine:ফের ইসিএলের কয়লা খনিতে ধস, জখম সুপার ভাইজার-সহ অন্তত ৩

Collapse in coal mine
Collapse in coal mine

 

আসানসোল, ১৯ অক্টোবর : ফের কয়লা খনিতে ধসের কবলে সুপারভাইজার-সহ দুই খনি শ্রমিক। আশঙ্কাজনক অবস্থায় তিনজনকে খনি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার পঞ্চমীর দিন দুর্গাপুরের অন্ডালে ইসিএলের খনির এই দুর্ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। আহতদের হাসপাতালে নিয়ে যেতে গাফিলতি করা হয় বলে অভিযোগ। আর সেই অভিযোগকে সামনে রেখে বিক্ষোভ শুরু করে দেয় খনি শ্রমিকরা। ব্যাপক উত্তেজনা দেখা দেয়।

কেন্দা এরিয়ার নর্থ জামবাদ কোলিয়ারিতে বৃহস্পতিবার সকালে সুপারভাইজার সাদ্দাম মহান্তি এবং দুই খনি শ্রমিক আশুতোষ মাঝি মনোজ কুমার ভূঁইয়ার উপর খনির চাঙর ভেঙে পড়ে। সহকর্মীরা খনি কর্তৃপক্ষকে বিষয়টি জানানোর পরেও দীর্ঘ সময় লেগে যায় স্ট্রেচার আনতে। ফলে হাসপাতালে নিয়ে যেতে অনেকটা দেরি হয়ে যায়।

খনি শ্রমিকদের অভিযোগ, ইসিএল কর্তৃপক্ষের গাফিলতির জেরেই বারবার এই ধরনের দুর্ঘটনা ঘটছে। পর্যাপ্ত স্ট্রেচার না থাকায় দুর্ঘটনাগ্রস্তদের দীর্ঘসময় খনিগর্ভে আটকে থাকতে হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ইসিএল-এর আধিকারিকরা। আসে শ্রমিক সংগঠনের নেতৃত্বরা। বাম শ্রমিক সংগঠনের আঞ্চলিক সম্পাদক জানান, ইসিএল কর্তৃপক্ষের গাফিলতির জেরেই এই ধরনের ঘটনা বারবার ঘটছে।

You might also like!