
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বিষয় নির্দিষ্ট, সময় নির্দিষ্ট, সারা বাংলা জুড়ে স্বাধীনতার অমৃত মহোৎসব উদযাপন সমারোহে সাংস্কৃতিক বৈচিত্র্যের নব উন্মেষ ঘটালো সংস্কার ভারতী।
ভারতের ঔপনিবেশিক দাসত্বের বিরুদ্ধে চলা রাষ্ট্রীয় আন্দোলন 'স্ব' এর ভাবে অনুপ্রাণিত ছিল। যা স্বধর্ম, স্বরাজ ও স্বদেশী। এই ত্রয়ী রূপ সারাদেশকে উথাল পাথাল করেছিল। সাধু সন্ত ও মনীষীদের সান্নিধ্যের কারণে আন্দোলনের মধ্যে আধ্যাত্মিক চেতনা অন্তঃ সলিলা রূপে নিরন্তর প্রবাহিত ছিল। যুগ যুগ ধরে ভারতের আত্মায় প্রতিষ্ঠিত স্ব এর ভাব তার পূর্ণ শক্তিতে প্রকটিত হয়েছিল। যার ফলে বিদেশি শক্তি গুলিকে পদে পদে প্রতিরোধের সম্মুখীন হতে হয়েছিল। বিদেশ শক্তির বহুমুখী আক্রমণকে সেই সময় ভারত সন্তানরাই সর্বপ্রকারের প্রতিরোধ করেছিল। আর তার ফল স্বরূপ ভারত হয়েছিল স্বাধীন রাষ্ট্র। ভারতের স্বাধীনতার ৭৫ অমৃত মহোৎসব সমাপন সমারোহ পালন করছে সংস্কার ভারতী পশ্চিমবঙ্গ। "অমৃত অর্পণ" নামক এই উৎসবে দক্ষিণবঙ্গ প্রান্তের ১৪ টি জেলায় প্রকাশ্য উৎসবের আয়োজন করা হয়েছে। ১ আগস্ট থেকে ১৫ আগস্ট এক পক্ষকালব্যাপী এই উৎসবে অন্যতম প্রধান বৈশিষ্ট্য হল বাংলার বহু মুখী সাংস্কৃতিক বিধার নব উন্মেষ। আগামী ৫ আগস্ট উত্তর কলকাতা জেলার আয়োজনে _বয়েজ ওন লাইব্রেরী হলে দেশ বন্দনা।
ওই দিনই উত্তর ২৪ পরগণা জেলার গোবরডাঙ্গা নিবেদিতা শিশুতীর্থ সভা মঞ্চে আয়োজন করছে দীনবন্ধু মিত্রের উপর আলোচনা চক্র।
হুগলী জেলার চুঁচুড়া জোড়াঘাট, বঙ্কিম ভবনে ৭৫ কন্ঠে বন্দেমাতরম্ গান।
৬ আগস্ট মেদিনীপুর জেলার পালবাড়ি সরস্বতী শিবমন্দিরে নাট্য উৎসব।ওই দিন দক্ষিণ কলকাতা জেলার উদ্যোগে মহানির্বাণ মঠে স্বদেশ বন্দনা।
এদিনই দক্ষিণ ২৪ পরগণা জেলা সমিতির উদ্যোগে , সোনারপুর সত্যজিৎ মঞ্চ, বইমেলা প্রাঙ্গণে নৃত্যালেখ্য বন্দে জননী ভারতবর্ষ শীর্ষক অনুষ্ঠান। রাঢ বাংলার বীরভূম জেলায় সিউড়ি রবীন্দ্র সদনে দুকড়িবালা দেবী..বীরভূমের অখ্যাত এক গ্রামের নিতান্ত আটপৌরে জীবনে বৈপ্লবিক ধারে শানিত এক তেজোময় জ্যোতি...তাঁরই স্মরণে সংস্কার ভারতী বীরভূমের অমৃত অর্পণ "বীর ললনার বিজয়গাথা "
এছাড়াও ৭৫ পেরিয়েও বিশ্বের মাঝে উড্ডীন জন্মভূমির বিজয়কেতন। অমৃতের উপান্তে সংস্কার ভারতী বীরভূমের শ্রদ্ধাঞ্জলি স্বদেশের অমৃত উপাখ্যান নৃত্যালেখ্য "নমামি ভারতবর্ষম্"।
৮ আগস্ট পশ্চিম বর্ধমান জেলা সুষমা নিবাস, বোগড়া কলোনীতে স্বদেশী গান।
১১ আগস্ট উত্তর ২৪ পরগণা জেলার আয়োজনে বনগাঁ নীলদর্পণ প্রেক্ষাগৃহে সাংস্কৃতিক অনুষ্ঠান শ্রদ্ধাঞ্জলি। বর্ধমান জেলার উদ্যোগে অনুষ্ঠিত হচ্ছে দেশ বন্দনা। ওই দিন ঝাড়গ্রাম জেলার বলরাম পুরে লোক সংস্কৃতির অনুষ্ঠানের আয়োজন হচ্ছে।
১৩ আগস্ট হাওড়া নগর জেলার শিবপুর পাব্লিক লাইব্রেরী হলে দেশ বন্দনা। সুদূর বাঁকুড়া জেলার সুদর্শন ভবনে শাস্ত্রীয় সংগীত সন্ধ্যা।
১৫ আগস্ট হাওড়া গ্রামীণ জেলা আমতা সরস্বতী শিশু মন্দিরে প্রতিযোগিতা ও সন্ধ্যাকালীন অনুষ্ঠান।
এদিন নদীয়া জেলার আয়োজনে নবদ্বীপ প্রতাপনগর,সুদর্শন মন্দিরে জাতীয় পতাকা উত্তোলন।
স্বাধীন ভারত গণতন্ত্রের পথকেই বেছে নিয়েছে। আজ তা বিশ্বের সবচেয়ে বড় ও সফল গণতন্ত্র। যারা ভারতের সাংস্কৃতিক মূল্যকে রক্ষা করার জন্য স্বাধীনতা আন্দোলনের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তাঁরাই স্বাধীন ভারতের সংবিধান রচনায় গুরুত্বপূর্ণ কর্তব্য পালন করেছেন। সেই জন্যই সংবিধানের প্রথম সংখ্যায় বিভিন্ন চিত্রের মাধ্যমে রাম রাজ্যের কল্পনা করা হয়েছে। তাঁরা ব্যাস বুদ্ধ মহাবীরের মতো ভারতীযত্বের প্রচারকদের চিত্র প্রদর্শিত করে ভারতের সংস্কৃতিক প্রবাহকে অক্ষুন্ন রাখার কাজ করে গেছেন । সংস্কার ভারতী পশ্চিমবঙ্গ প্রান্তের সাধারণ সম্পাদক তিলক সেনগুপ্ত বলেন, "
বিষয় নির্দিষ্ট, সময় নির্দিষ্ট, সারা বাংলা জুড়ে স্বাধীনতার অমৃত মহোৎসব উদযাপন সমারোহে বাংলার বহুমুখী সাংস্কৃতিক ঐতিহ্যের নব উন্মেষ ঘটালো সংস্কার ভারতী।"
