
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরের বুক চিরে চলে গিয়েছে আত্রেয়ী নদী। সেই আত্রেয়ী নদী বিখ্যাত হচ্ছে রাইখর মাছের জন্য। কিন্তু কয়েক বছর ধরে আর সেই আত্রেয়ী নদীতে এই মাছের প্রায় একেবারেই দেখা মিলছিল না। বিলুপ্ত হয়ে গিয়েছিল এই রাইখর মাছ। জানা গিয়েছিল, বাজারে রাইখর মাছের চাহিদা আছে কিন্তু আমদানি নেই। যার ফলে রাইখর মাছের স্বাদ হারিয়েছিলেন মৎস্যপ্রেমীরা।
কিন্তু এই বছরের বর্ষা নামতে না নামতেই মিলল সুখবর। আত্রেয়ী নদীতে জল বাড়তেই হারিয়ে যাওয়া রাইখর মাছের আনাগোনা বাড়ছে বলে জানা গিয়েছে। এই মরশুমে সহজেই তা শিকার করছেন মৎস্যজীবীরা। এছারা কম দামেও তা বাজারে পাওয়া যাচ্ছে এই মাছ। প্রসঙ্গত উল্লেখ্য, ঐতিহ্যবাহী আত্রেয়ী নদীর সঙ্গে রাইখর মাছের সম্পর্ক আজকের নয়। বহু কাল আগে থেকেই স্বাদে ও রূপে আত্রেয়ী নদীর এই মাছ জনপ্রিয়তা লাভ করেছে। কিন্তু দীর্ঘ বেশ কয়েক বছর ধরেই আত্রেয়ীর বুকে পাওয়া যাচ্ছিল না রাইখর মাছ। কার্যত বিলুপ্তির পথেই ছিল এই মাছ।
আগে আমাদের পূর্বপুরুষরা এই নদী থেকে রাইখর মাছ ধরেই জীবিকা নির্বাহ করতেন। কিন্তু কয়েক বছর ধরে মাছ পাওয়া যাচ্ছিল না। তাই অনেকেই বিকল্প পেশার সন্ধান করেছিলেন। এবার আমরা যথেষ্ট খুশি’।
সূত্রের খবর, মৎস্য দফতরের তরফে নদীতে প্রচুর মাছের চারা ছাড়া হয়েছিল। এছাড়াও জল বাড়তে থাকায় বাইরে থেকেও প্রচুর মাছ এসেছে নদীতে। আত্রেয়ীর জল রাইখর মাছের পক্ষে অনুকূল বলেই বেশি হয়। তাই মৎস্য দফতরের তরফ থেকে এই মাছের বেশি চাষের ওপর জোর দেওয়া হচ্ছে।
এই পরিস্থিতিতে আবার দেখা মিলল সেই পুরোনো মাছ। জানা গিয়েছিল, বাজারে রাইখর মাছের চাহিদা আছে কিন্তু আমদানি নেই। যার ফলে রাইখর মাছের স্বাদ হারিয়েছিলেন মৎস্যপ্রেমীরা। কিন্তু এই বছরের বর্ষা নামতে না নামতেই মিলল সুখবর। আত্রেয়ী নদীতে জল বাড়তেই হারিয়ে যাওয়া রাইখর মাছের আনাগোনা বাড়ছে বলে জানা গিয়েছে। এই মরশুমে সহজেই তা শিকার করছেন মৎস্যজীবীরা। এছারা কম দামেও তা বাজারে পাওয়া যাচ্ছে এই মাছ। প্রসঙ্গত উল্লেখ্য, ঐতিহ্যবাহী আত্রেয়ী নদীর সঙ্গে রাইখর মাছের সম্পর্ক আজকের নয়। বহু কাল আগে থেকেই স্বাদে ও রূপে আত্রেয়ী নদীর এই মাছ জনপ্রিয়তা লাভ করেছে। তবে এই বছর বর্ষাতে ফুলেফেঁপে উঠেছে আত্রেয়ী নদী। আর সেই নদীতেই পাওয়া যাচ্ছে প্রচুর রাইখর মাছ। যার ফলে মৎস্যজীবীরা খুশি।
