West Bengal

3 years ago

Kaliaganj News:পুলিশের গুলিতে যুবকের মৃত্যুর অভিযোগ, ফের উত্তেজনা কালিয়াগঞ্জে

Kaliaganj of North Dinajpur
Kaliaganj of North Dinajpur

 

কালিয়াগঞ্জ, ২৭ এপ্রিল  : ফের উত্তেজনা উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জে। থানা জ্বালানো কাণ্ডে অভিযুক্তদের গ্রেফতার করতে গিয়ে গুলি চালানোর অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে। গুলিতে এক যুবকের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। বুধবার রাতে ঘটনাটি ঘটে কালিয়াগঞ্জ ব্লকের রাধিকাপুর অঞ্চলে।

সূত্রের খবর , মৃত যুবকের নাম মৃত্যুঞ্জয় বর্মন ( ৩৩), বাড়ি রাধিকাপুর অঞ্চলের চাঁদগাও এলাকায়। বিজেপির অভিযোগ, বুধবার গভীর রাতে রাধিকাপুর পঞ্চায়েত সমিতির সদস্য বিষ্ণু বর্মনের বাড়িতে পুলিশ হানা দেয়। সে সময় তিনি বাড়িতে না থাকায় তাঁর বৃদ্ধ বাবাকে গ্রেফতার করার চেষ্টা করে পুলিশ। এতে গ্রামবাসীরা পুলিশের পথ আটকায়। অভিযোগ, বেগতিক বুঝে দুই রাউন্ড গুলি চালায় পুলিশ। শরীরে গুলি লাগায় গুরুতর জখম হন মৃত্যুঞ্জয়। পরবর্তীতে কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে মৃত্যুঞ্জয় বর্মনকে মৃত ঘোষণা করে কর্তব্যরত চিকিৎসক।



You might also like!