West Bengal

3 years ago

BC Roy:অ্যাডিনো-আতঙ্কের মধ্যেই বি সি রায়ে শিশু মৃত্যুতে চিকিৎসায় গাফিলতির অভিযোগ

BC ROY
BC ROY

 

কলকাতা, ১২ মার্চ : বি সি রায় হাসপাতালের বিরুদ্ধে চিকিৎসায় গাফিলতির অভিযোগ । অ্যাডিনো-আতঙ্কের মধ্যেই জ্বর, শ্বাসকষ্টের সমস্যায় এক শিশুর মৃত্যুর ঘটনায় চিকিৎসার গাফিলতির অভিযোগ ঘিরে উত্তেজনা ছড়ায় বি সি রায় হাসপাতালে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় ফুলবাগান থানার পুলিশ ।

জানা গেছে, দত্তপুকুরের বাসিন্দা দেড়বছরের শিশু নাজিমুদ্দিন। জ্বর, শ্বাসকষ্টের সমস্যা নিয়ে বুধবার হাসপাতালে ভর্তি করা হয়। রবিবার সকালে মৃত্যু হয় ওই শিশুর। পরিবারের অভিযোগ, চিকিৎসার গাফিলতির কারণে শিশুর শারীরিক অবস্থার অবনতি হয়েছে। যদিও বি সি রায় হাসপাতাল কর্তৃপক্ষের প্রতিক্রিয়া মেলেনি।

অ্যাডিনো-আতঙ্কের মধ্যেই বি সি রায় হাসপাতালে বাড়ছে শিশু মৃত্যু । গতকাল রাতে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। বেসরকারি পরিসংখ্যান অনুযায়ী, এই নিয়ে ২ মাসে রাজ্যে মৃত্যু হল ১৩৮ জন শিশুর। তবে সর্দিকাশি, জ্বর বা শ্বাসকষ্টে শিশুমৃত্যুর সঙ্গে সঙ্গে আরও বেশ কয়েকটি কারণও উল্লেখযোগ্য। প্রথমত, বিসি রায় শিশু হাসপাতালের উপর একটা চাপ রয়েছে। রাজ্যের অন্যান্য যে হাসপাতাল রয়েছে, সেখানে এই সমস্ত উপসর্গ নিয়ে শিশু গেলে, বড় অংশকে বিসি রায় শিশু হাসপাতালে পাঠিয়ে দেওয়া হচ্ছে। ফলে হাসপাতালের পরিকাঠামোর উপর একটা চাপ পড়ছে।

You might also like!