West Bengal

3 years ago

Viswa Bharati : ফের উত্তাল বিশ্বভারতী; পড়ুয়াদের অবস্থান মঞ্চ ভাঙচুর, চরম বিশৃঙ্খলা বিশ্ববিদ্যালয় চত্বরে

again tension in biswa bharat university
again tension in biswa bharat university

 

শান্তিনিকেতন, ১৪ ডিসেম্বর : শান্তি ফিরছেই না বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে। ফের বিশৃঙ্খলা ও অশান্তি বিশ্বভারতীতে। মঙ্গলবার মধ্যরাতে ভেঙে ফেলা হয় উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর বাসভবনের সামনে ছাত্রছাত্রীদের করা অবস্থান মঞ্চ, অভিযুক্ত বিশ্বভারতীর নিরাপত্তারক্ষীরা। ছাত্রছাত্রীদের অভিযোগ, নিরাপত্তাকর্মীরা মত্ত অবস্থায় তাঁদের মারধর করেছেন। এমনকি, নিরাপত্তারক্ষীরা ছাত্রীদের ধর্ষণ করার হুমকি দিয়েছেন বলে অভিযোগ জানিয়েছেন ঘটনাস্থলে উপস্থিত পড়ুয়ারা।

প্রায় ২০ দিন ধরে বিশ্বভারতীর উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান বিক্ষোভ চালাচ্ছেন পড়ুয়াদের একাংশ। আন্দোলনকারীদের দাবি, বিশ্বভারতীর উপাচার্যের স্বৈরাচারী মনোভাবের জন্য তাঁকে পদত্যাগ করতে হবে। এর আগে মঙ্গলবারও উপাচার্য তাঁর বাসভবন থেকে বেরোতে গেলে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়। সর্বোপরি, মঙ্গলবার মধ্যরাতে ভেঙে ফেলা হল অবস্থান মঞ্চ, স্বাভাবিকভাবেই পরিস্থিতি আরও খারাপ হল বিশ্বভারতীতে।

You might also like!