
কলকাতা, ৪ জানুয়ারি : সাঁওতালি শিক্ষাব্যবস্থার উন্নয়ন-সহ একগুচ্ছ দাবিদাওয়া নিয়ে বিক্ষোভে শামিল হল আদিবাসী সংগঠন ভারত জাকাত মাঝি পরগনা মহল। বুধবার সকাল থেকে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া জেলার বিভিন্ন এলাকায় রাস্তা অবরোধ করে ক্ষোভ প্রদর্শন করেন তাঁরা। ১২ ঘণ্টা অবরোধ চলবে বলে জানিয়েছেন বিক্ষোভকারীরা।
পৃথক সাঁওতালি শিক্ষা বোর্ড গঠন, সাঁওতালি মাধ্যমে শিক্ষা পরিকাঠামোর উন্নয়ন-সহ একাধিক দাবি নিয়ে সরকারের সঙ্গে আলোচনায় বসতে চেয়েছিল ভারত জাকাত মাঝি পরগনা মহল। তাঁরা জানিয়েছিল, সমস্যার সমাধান না হলে আন্দোলনের পথে নামবে তারা। সেই মতো বুধবার সকাল ৬টা থেকে শুরু হয় পথ অবরোধ। বিক্ষোভ ও অবরোধের জেরে ৪টি জেলায় রীতিমতো থমকে গিয়েছে গণপরিবহন।
