West Bengal

3 years ago

Murshidabad : মুর্শিদাবাদের ময়ূরাক্ষী নদীর তীরে ড্রাম ভর্তি বোমা উদ্ধার

Active bombs police resquied today
Active bombs police resquied today

 

বহরমপুর, ৪ মার্চ  : মুর্শিদাবাদের বড়ঞা থানার ময়ূরাক্ষী নদীর ধারে পরিত্যক্ত জায়গা থেকে ড্রাম ভর্তি তাজা বোমা উদ্ধার হল। শুক্রবার রাতের এই বোমা উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।ঘটনাস্থলে পুলিশ ও বোম্ব ডিস্পোজাল স্কোয়ার্ড পৌঁছে যায়।এলাকায় চাঞ্চল্য এড়াতে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।

জানা গিয়েছে, স্থানীয়রা নদীর ধারে বোমাগুলি দেখতে পান। তারপর তাঁরা পুলিশে খবর দেয়। বড়ঞা থানার পুলিশ জানিয়েছে, কে বা কারা কি উদ্যেশ্যে বোমা মজুত করেছিল ইতিমধ্যে তাঁরা তার তদন্ত শুরু করে দিয়েছে।

উল্লেক্ষ্য, শুক্রবার সকালে মুর্শিদাবাদ থানার ডাঙ্গাপাড়ায় হাসানপুর রাজেশ্বরী বিদ্যাপীঠে সকালে একাধিক সকেট বোমার সন্ধান মেলে। স্কুলের সাফাইকর্মীরা ঝাঁট দেওয়ার সময় ছাদে এবং ফুলের বাগানে ওই বোমাগুলি দেখতে পান।পঞ্চায়েত নির্বাচনের আগে একেরপর এক বমা উদ্ধারের ঘটনায় আতঙ্কিত হয়ে পড়ছেন স্থানীয়রা। তবে শনিবার সকাল পর্যন্ত কারও গেফতারের খবর নেই।

You might also like!