Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

West Bengal

2 years ago

shooting BJP worker by posing as fake civic police:নকল সিভিক পুলিশ সাজিয়ে বিজেপি কর্মীকে গুলির অভিযোগ

shooting BJP worker by posing as fake civic police
shooting BJP worker by posing as fake civic police

 

হুগলি, ৩১ আগস্ট  : খানাকুলের অরুন্ডা কাণ্ডে এবার উঠে এলো নয়া তথ্য। নকল সিভিক পুলিশ দিয়ে বিজেপি কর্মীকে গুলি করার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে।

চলতি সপ্তাহের মঙ্গলবারের ঘটনায় এবার উঠে আসে চব্বিশপুর গ্রামের বাসিন্দা তথা বিজেপির এক কর্মীর গুলিবিদ্ধ হয়ে জখম হওয়ার ঘটনা। সূত্রের খবর আক্রান্ত ওই বিজেপি কর্মীর নাম কালিপদ দলুই। তাঁর হাতে গুলি লাগে। তাঁকে তুলে নিয়ে গিয়ে স্থানীয় ভাবে চিকিৎসা করানো হয়।

বিজেপি কর্মীদের অভিযোগ, তৃণমূল এবং পুলিশের ভয়ে ওই আহত অবস্থাতেই কালীপদকে বাড়িতে লুকিয়ে রাখ হয়। বৃহস্পতিবার ভোরে অন্য রাস্তা ধরে তাঁকে আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে আনা হয়।

কালিপদর অভিযোগ, এখানকার বাসিন্দা ও তৃণমূলের নেতা বাঘা অপর একজনকে সিভিক পুলিশের পোশাক পরিয়ে আমাকে গুলি করিয়েছে। আমি তখন মাঠে কাজ করছিলাম। আমাকে লক্ষ্য করে গুলি করে ওই নকল সিভিক পুলিশ। আমার হাতে লাগে গুলি। কিন্তু আমি ভয়ে হাসপাতালে আসতে পারিনি।আমি লুকিয়ে ছিলাম। আমাদেরই দলের লোকজন আমার স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা করায়। আমি আজ ভোরেই কোন রকমে লুকিয়ে অন্য রাস্তা ধরে হাসপাতালে এসেছি।

বিজেপি নেতৃত্বের দাবি,পুলিশ ও তৃণমূল মিলে আমাদের ছেলেদের ওপরেই অত্যাচার করেছে আর আমাদের ছেলেদেরই গ্রেফতার করে কেস দিয়েছে।এসব আর চলবে না। লোকসভা নির্বাচনেই তা ওরা টের পেয়ে যাবে।


You might also like!