Breaking News
 
Vivekananda Merit Scholarship :শিক্ষাক্ষেত্রে বড় পদক্ষেপ, মেধাবী ছাত্রছাত্রীদের জন্য চালু হল বিবেকানন্দ মেরিট স্কলারশিপ Chief Minister Suvendu Adhikari : র্নীতি ও কাটমানি খতিয়ে দেখতে কমিশন গড়লেন শুভেন্দু, সঙ্গে নারী নির্যাতন নিয়েও আলাদা কমিশন CM Suvendu Adhikari starts Janatar darbar : সল্টলেকে বিজেপি দফতরে শুভেন্দুর ‘জনতার দরবার’, জনতার সমস্যা শুনে মিলল স্বস্তি Suvendu Adhikary: “কাশ্মীরে বন্ধ হয়েছে, এখানেও হবে”—পার্ক সার্কাসে দাঁড়িয়ে শুভেন্দুর হুঁশিয়ারি ,গ্রেফতার ৪০ Suvendu Adhikari :রাজ্য রাজনীতিতে তোলপাড়, আর জি কর ইস্যুতে স্বাস্থ্যসচিবকে জরুরি তলব মুখ্যমন্ত্রীর Annapurna Bhandar : অন্নপূর্ণা ভাণ্ডার স্কিমে নতুন ঘোষণা, ১ জুন থেকেই ৩ হাজার টাকা পাবেন নির্দিষ্ট উপভোক্তারা

 

West Bengal

2 years ago

Road accident in shatigarh:শক্তিগড়ে ফের দুর্ঘটনা! লরি পিষে দিল গাড়িকে, মৃত্যু একজনের ও আহত আরও এক

Accident again in Shaktigarh
Accident again in Shaktigarh

 

শক্তিগড়, ১০ জুন : শক্তিগড়ের জাতীয় সড়কে ফের দুর্ঘটনা। পাশাপাশি যাওয়া একটি গাড়িকে পিষে দিল লরি। ঘটনাস্থলে মৃত্যু হয় এক জনের। আহত আরও একজন। শনিবার সকালে ঘটনাটি ঘটেছে ১৯ নম্বর জাতীয় সড়কে। পুলিশ সূত্রে খবর, গাড়িতে দু’জন ছিলেন। যাঁর মৃত্যু হয়েছে, তাঁর নাম সমরেশ মুখোপাধ্যায় (৬৫)। তিনি চালকের আসনে ছিলেন। পূর্ব বর্ধমানের কালনার বেলেহাটা গ্রামের বাসিন্দা সমরেশ কলকাতা যাচ্ছিলেন। গুরুতর আহত হয়েছেন অরিজিৎ মজুমদার নামে এক ব্যক্তি। তিনি বর্ধমান শহরের বিবেকানন্দ কলেজ মোড়ের বাসিন্দা। আহতের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, শক্তিগড়ের কাছে একটি দশ চাকার লরির পাশ দিয়ে যাওয়ার সময় চারচাকা গাড়িটির রেষারেষি হয়। লরি এবং চার চাকা দু’টিই কলকাতার দিকে যাচ্ছিল। চার চাকা গাড়িটিকে প্রায় পিষে দেয় লরিটি। দুমড়ে মুচড়ে যাওয়া গাড়ি থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয় দু’জনকে। তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হলে এক জনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক। মামলা রুজু করে দুর্ঘটনার তদন্ত শুরু করেছে শক্তিগড় থানার পুলিশ।

You might also like!