Breaking News
 
Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু Union Education Minister Dharmendra Pradhan : নিট কেলেঙ্কারিতে বড় স্বীকারোক্তি, ‘শিক্ষা মাফিয়া’দের দৌরাত্ম্যের কথা মানলেন শিক্ষামন্ত্রী Suvendu Adhikari: ‘মন্ত্রীদের চিঠি লিখলে জবাব পাবেন, আমরা পেতাম না’, পুরনো সরকারের বিরুদ্ধে বিধানসভায় তোপ শুভেন্দুর Rathin Bose : রথীন্দ্র বোস হলেন স্পিকার, স্বচ্ছতার বার্তা দিয়ে বিধানসভা লাইভের ঘোষণা মুখ্যমন্ত্রীর Kakoli Ghosh Dastidar : চার দশকের আনুগত্যের ‘পুরস্কার’ পেলেন না, লোকসভায় পদচ্যুত হয়ে বিস্ফোরক কাকলি

 

West Bengal

2 years ago

Abhishek banerjee: সমনে সাড়া দিয়ে ইডি-র দফতরে হাজিরা অভিষেকের, সিজিও কমপ্লেক্সের চারিদিকে পুলিশি নিরাপত্তা

Abhishek attends ED office in response to summons
Abhishek attends ED office in response to summons

 

কলকাতা, ১৩ সেপ্টেম্বর: এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর সমনে সাড়া দিয়ে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে (যেখানে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির দফতর অবস্থিত) পৌঁছলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য অভিষেককে তলব করেছিল ইডি। বুধবার সকাল ১১টা ১২মিনিট নাগাদ বাড়ি থেকে ইডি-র দফতরের উদ্দেশে রওনা দেন অভিষেক। ১১টা ৩৪মিনিট নাগাদ সিজিও কমপ্লেক্সে পৌঁছন তিনি। ইতিমধ্যেই সিজিও কমপ্লেক্সের চারদিকে পুলিশি নিরাপত্তার ঘেরাটোপ তৈরি করা হয়েছে।

প্রসঙ্গত, বুধবার বিরোধী জোট ‘আইএনডিআইএ’-র সমন্বয় কমিটির বৈঠক দিল্লিতে। ওই কমিটির সদস্য অভিষেক। কিন্তু সমন্বয় কমিটির প্রথম বৈঠকে হাজির থাকতে পারলেন না অভিষেক। এদিকে, নিয়োগ সংক্রান্ত মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ইডি যাতে তাঁর বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ করতে না পারে, সে ব্যাপারেই আদালতে রক্ষাকবচ চেয়ে আবেদন করেছিলেন অভিষেক। মঙ্গলবার বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে মামলাটির শুনানি হয়। আবেদন শোনার পর বিচারপতি জানান, ইডি এই বিষয়ে আগেই মৌখিক প্রতিশ্রুতি দিয়েছে এবং তারা সেই প্রতিশ্রুতি এখনও পর্যন্ত পালন করেছে। তাই নতুন করে কোনও রক্ষাকবচের প্রয়োজন নেই অভিষেকের।


You might also like!