West Bengal

2 years ago

Murder with a sharp weapon:জমি নিয়ে বিবাদের জেরে ধারালো অস্ত্র দিয়ে খুন যুবককে, ধৃত ৬

A youth was killed with a sharp weapon due to a dispute over land, 6 arrested
A youth was killed with a sharp weapon due to a dispute over land, 6 arrested

 

গয়েরকাটা, ২৮ জুলাই  : জলপাইগুড়ির বানারহাট ব্লকের ধূপগুড়ি থানার অন্তর্গত আংরাভাসায় জমি নিয়ে বিবাদের জেরে ধারালো অস্ত্র দিয়ে খুন করা হল এক যুবককে। মৃতের নাম মেহতাব আলম (৩৮)। অস্ত্রের আঘাতে গুরুতর জখম হয়েছেন তাঁর স্ত্রী। তিনি জলপাইগুড়ি জেলা হাসপাতালে চিকিৎসাধীন। ভাড়াটে দুষ্কৃতীদের দিয়ে এই খুন করানো হয়েছে বলে অভিযোগ। ঘটনায় মূল অভিযুক্ত আফতাব হোসেন সহ ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত ৩টে নাগাদ ঘটনাটি ঘটেছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ভাগ্নে আফতাব হোসেনের সঙ্গে বিহারের কোনও এক জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিবাদ চলছিল মামা মেহতাব আলমের। আফতাব হোসেন কর্মসূত্রে দিল্লিতে থাকত। অভিযোগ, সেখান থেকেই তার পরিচিত লোকেদের নিয়ে এসে গভীর রাতে মেহতাব আলমের ওপর হামলা চালানো হয়। ধারালো অস্ত্র দিয়ে মেহতাব আলম এবং তাঁর স্ত্রীকে কোপানো হয় বলে অভিযোগ উঠেছে। ঘটনায় মৃত্যু হয় মেহতাব আলমের। অস্ত্রের আঘাতে গুরুতর জখম তাঁর স্ত্রীকে উদ্ধার করে প্রথমে ধূপগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হয়। সেখান থেকে পরে তাঁকে জলপাইগুড়ি জেলা হাসপাতালে রেফার করা হয়। ঘটনার পর এলাকায় আসেন জলপাইগুড়ির অতিরিক্ত পুলিশ সুপার (গ্রামীণ) ওয়াংদেন ভুটিয়া, ডিএসপি ক্রাইম বিক্রমজিত লামা সহ অন্য পুলিশ আধিকারিকরা। এলাকায় মোতায়েন রয়েছে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। পুলিশ জানিয়েছে, এই ঘটনায় ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। এরমধ্যে ২ জন মহিলা রয়েছে।


You might also like!