
মুসৌরি, ১৭ সেপ্টেম্বর : উত্তরাখণ্ডের মুসৌরির ক্যামেল ব্যাক রোডের একটি হোটেলে রবিবার সকালে ভয়াবহ আগুন লাগে। পুলিশের এক আধিকারিক সূত্রে এই তথ্য জানা গিয়েছে।
মুসৌরি থানার এসএইচও শঙ্কর সিং বিষ্ট জানিয়েছেন, আগুনে দুটি গাড়ি পুড়ে ছাই হয়ে যায়। মুসৌরি ক্যামেল রোডের রিং হোটেলে আগুনের কারণে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে দমকলের একাধিক ইঞ্জিন আসে। হোটেল সূত্রে জানা গিয়েছে, আগুন নেভাতে দমকল কর্মীদের বেশ বেগ পেতে হয়। এখনও আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। ক্যামেল ব্যাক রোডের রিং হোটেলে মেরামতির কাজ চলছিল সেকারণে হোটেলটি খালি ছিল। তারফলে প্রাণহানির ঘটনা ঘটেনি।
