West Bengal

2 years ago

Road Destroyed: নাগরাকাটায় ঝুমুর সেতুর এপ্রোচ রোডের একাংশ ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন

A part of the approach road of Jhumur Setu was broken at Nagarakata and communication was cut off
A part of the approach road of Jhumur Setu was broken at Nagarakata and communication was cut off

 

নাগরাকাটা, ১৩ জুলাই : আলিপুরদুয়ারের নাগরাকাটায় ঝুমুর সেতুর এপ্রোচ রোডের একাংশ ভেঙে গিয়ে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেল । যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ায় সমস্যায় পড়েছেন বাসিন্দারা।

নাগরাকাটা ব্লকের আংরাভাসা ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কলাবাড়ি চা বাগান ডায়না লাইন সংলগ্ন ঝুমুর সেতুর এপ্রোচ রোডের অন্তত ২০ ফুট অংশ ভারী বৃষ্টিতে ভেসে যায়। এতে ওই শ্রমিক মহল্লার ২৫০ শ্রমিক এদিন বাগানের মূল ডিভিশনে আর কাজে যেতে পারেননি। যোগাযোগ বিচ্ছিন্ন হওয়া বাসিন্দাদের সংখ্যা প্রায় দেড় হাজার। শ্রমিক মহল্লাটির বেশকিছু বাড়িঘরে জল ঢুকে যায়।

এদিকে বৃহস্পতিবার নাগরাকাটা ব্লকের আরও বেশকিছু এলাকার কোথাও নদী আবার কোথাও নালার জল উপচে প্লাবিত হওয়ার খবর মিলেছে। সুলকাপাড়া গ্রাম পঞ্চায়েতের খয়েরবাড়িতে অন্তত ২০টি বাড়িতে জল ঢুকে যায়। গাঠিয়া নদী লাগোয়া ছাড়টন্ডু বস্তির বাসিন্দারাও আতঙ্কে রয়েছে। নদী ক্রমশ গ্রামের দিকে এগিয়ে আসছে। ফলে একাধিক এলাকা প্লাবিত হয়েছে।

You might also like!