Breaking News
 
ssc-omr-sheets : রাজ্যের নতুন মুখ্যমন্ত্রীর নাম প্রকাশের দিনেই প্রকাশ্যে শিক্ষক নিয়োগের ওএমআর শিট, বাড়ল বিতর্ক TMC: অষ্টাদশ বিধানসভায় তৃণমূলের বিরোধী দলনেতা হচ্ছেন শোভনদেব; গুরুত্বপূর্ণ দায়িত্বে ফিরহাদ-নয়নারা Narendra Modi: জনসমুদ্রে ‘সোনার বাংলা’র অঙ্গীকার! গেরুয়া ঝড়ে কাঁপল কলকাতা, ব্রিগেডে জনতার শক্তির জয় Suvendu Adhikari: প্রতিশোধ নয়, পরিবর্তনই লক্ষ্য! জোড়াসাঁকো থেকে বিরোধীদের সংযত হওয়ার বার্তা শুভেন্দু অধিকারীর Mamata Banerjee: মমতার অন্ধ স্নেহেই কি ডুবল দল? ফিরহাদ-কন্যার ধৃতরাষ্ট্র-মন্তব্যে পাল্টাহাওয়ার ইঙ্গিত ঘাসফুল শিবিরে Suvendu Adhikari: শ্যামাপ্রসাদের উত্তরসূরি হিসেবে উদয়! ব্রিগেডের মঞ্চ থেকে বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু

 

West Bengal

2 years ago

Raj Bhavan:ইডেনের ম্যাচ দেখাতে রাজভবনে বসছে জায়ান্ট স্ক্রিন

Raj Bhavan
Raj Bhavan

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ শহরজুড়ে বিশ্বকাপ ‘জ্বর’। রবিবার ইডেনে ভারত-দক্ষিণ আফ্রিকার ম্যাচ। টিকিট নিয়ে চরম বিতর্ক দানা বেঁধেছে। টিকিট অমিলে উঠেছে কালোবাজারির অভিযোগ। এরইমধ্যে ক্রিকেটপ্রেমীদের জন্য বড় উদ্যোগ নিল রাজভবন।

রাজভবনের লনে স্ক্রিনের মাধ্যমে ৫০০ জনের জন্য ম্যাচ দেখার ব্যবস্থা করছে তারা। খোলা হচ্ছে ‘জনতা স্টেডিয়াম’। দুপুর ১২ টা থেকে ২টো পর্যন্ত সাধারণ মানুষের জন্য রাজভবনের গেট খোলা হবে। ‘প্রথমে এলে প্রথমে সুযোগ’-এর হিসাবে অর্থাৎ যিনি আগে আসবেন তিনি এই সুযোগ পাবেন। তার জন্য আগে থেকে ক্রিকেটপ্রমীদের অনলাইনে আবেদনও করতে হবে। প্রথমবার রাজভবনের তরফে এরকম উদ্যোগ।

কালোবাজারির অভিযোগে ২১ জনকে গ্রেফতারও করা হয়েছে। উদ্ধার হয়েছে ১২৭টি টিকিট। এ নিয়ে রাজনীতির আকচাআকচিও তুঙ্গে। তবে রাজভবনের বিশেষ উদ্যোগের প্রশংসা অনেকেরই মুখে। রাজভবনের তরফে aamnesaamne.rajbhavankolkata@gmail.com ইমেল আইডি দেওয়া হয়েছে। সেখানেই প্রবেশের জন্য আবেদন করতে হবে। সঙ্গে দিতে হবে আধার কার্ডের ছবি।

You might also like!