West Bengal

3 years ago

Cyclone mocha update:৮ থেকে ১০ মে-র মধ্যেই ঘূর্ণিঝড় তৈরি হতে পারে, তবুও রয়েছে অনিশ্চয়তা

Cyclone
Cyclone

 

কলকাতা, ৩ মে : বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণাবর্ত নিয়ে আশঙ্কার কালো মেঘ ঘনিয়েছে, ঘূর্ণিঝড় যদি আসে তবে তার খুব বেশি দেরি নেই। এই সপ্তাহান্তেই তার জন্য প্রস্তুতি নিতে হতে পারে। সম্ভবত ৮ থেকে ১০ মে-র মধ্যেই ঘূর্ণিঝড় তৈরি হতে পারে, তবুও রয়েছে অনিশ্চয়তা। ঘূর্ণিঝড় তৈরি হলে তামিলনাড়ু, ওডিশার পাশাপাশি পশ্চিমবঙ্গেও প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি রয়েছে বলে অনুমান আবহবিদদের।

বুধবার হাওয়া আবহাওয়া দফতর জানাল, ঘূর্ণাবর্ত যদি ঘূর্ণিঝড়ে পরিণত হয়, তবে তা হতে পারে আগামী সপ্তাহের শুরুতেই। সম্ভবত আগামী সপ্তাহের শুরুর দিক বলতে আগামী সোম থেকে বুধবার অর্থাৎ ৮ মে থেকে ১০ মে-র মধ্যেই ঘূর্ণিঝড় তৈরি হতে পারে বলে মনে করা হচ্ছে। যদিও ঘূর্ণিঝড় আদৌ আসবে কি না তা নিয়েই অনিশ্চয়তা রয়েছে। আবহবিদরা জানিয়েছেন, বঙ্গোপসাগরে যে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, তা আরও শক্তি সঞ্চার করলে নিম্নচাপে পরিণত হতে পারে। তবে সেই নিম্নচাপ আরও শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হবে কি না সে দিকে নজর রাখা হচ্ছে।

You might also like!