
নদিয়া, ২৮ অক্টোবর : নদিয়া জেলার নাকাশিপাড়ায় ভয়াবহ পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন ৫ জন। একটি লরির সঙ্গে গাড়ির সঙ্ঘর্ষে দুই শিশু-সহ ৫ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি রায়গঞ্জ থেকে কলকাতার দিকে আসছিল। নাকাশিপাড়ার কাছে সামনে থেকে আসা একটি লরির সঙ্গে মুখোমুখি সঙ্ঘর্ষ হয় ওই গাড়িটির। দুর্ঘটনায় ঘটনাস্থলেই পাঁচ আরোহীর মৃত্যু হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি রায়গঞ্জ থেকে কলকাতার দিকে যাচ্ছিল। নাকাশিপাড়ার ৩৪ নম্বর জাতীয় সড়কের ওপর টোল প্লাজার কাছে একটি লরির সঙ্গে গাড়িটির মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে দুই শিশু-সহ ৫ জনের।
