West Bengal

2 years ago

Siuri:সিউড়িতে প্রসাদ খেয়ে বিষক্রিয়ায় মৃত্যু শিশুকন্যা সহ ২ জনের, অসুস্থ বেশ কয়েকজন

A baby girl died of poisoning after eating the Prasad of Lakshmi Puja
A baby girl died of poisoning after eating the Prasad of Lakshmi Puja

 

সিউড়ি, ১ নভেম্বর : বীরভূমের রাজনগরের বাগদিপাড়া এলাকায় লক্ষ্মীপুজোর প্রসাদ খেয়ে বিষক্রিয়ায় মৃত্যু হল এক শিশুকন্যা সহ ২ জনের। অসুস্থ আরও ৮ জন। তাদের সিউড়ি সুপারস্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, সোমবার ওই এলাকার একটি মন্দিরে লক্ষ্মীপুজো উপলক্ষ্যে খিচুড়ি রান্না করা হয়েছিল। মঙ্গলবার মন্দির পরিষ্কার করার সময় অবশিষ্ট খিচুড়ি কয়েকজন খেয়ে ফেলেন। খিচুড়ি খাবার পরই অসুস্থ হয়ে পড়েন তাঁরা। স্থানীয়রা তাঁদের রাজনগর গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে রাতেই মৃত্যু হয় পারু বাগদি নামে চার বছরের এক শিশুকন্যার। বুধবার সকালে সিউড়ি সদর হাসপাতালে মৃত্যু হয়েছে সাধু বাগদি (৫৫) নামে একজনের। চিকিৎসকদের মত, খাদ্যে বিষক্রিয়ার কারণে দু’জনের মৃত্যু হয়েছে। এখনও বেশ কয়েকজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এদিন রাজনগর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। তবে এবিষয়ে এখনও মন্দির কমিটির তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তদন্ত চলছে।

You might also like!