Breaking News
 
ssc-omr-sheets : রাজ্যের নতুন মুখ্যমন্ত্রীর নাম প্রকাশের দিনেই প্রকাশ্যে শিক্ষক নিয়োগের ওএমআর শিট, বাড়ল বিতর্ক TMC: অষ্টাদশ বিধানসভায় তৃণমূলের বিরোধী দলনেতা হচ্ছেন শোভনদেব; গুরুত্বপূর্ণ দায়িত্বে ফিরহাদ-নয়নারা Narendra Modi: জনসমুদ্রে ‘সোনার বাংলা’র অঙ্গীকার! গেরুয়া ঝড়ে কাঁপল কলকাতা, ব্রিগেডে জনতার শক্তির জয় Suvendu Adhikari: প্রতিশোধ নয়, পরিবর্তনই লক্ষ্য! জোড়াসাঁকো থেকে বিরোধীদের সংযত হওয়ার বার্তা শুভেন্দু অধিকারীর Mamata Banerjee: মমতার অন্ধ স্নেহেই কি ডুবল দল? ফিরহাদ-কন্যার ধৃতরাষ্ট্র-মন্তব্যে পাল্টাহাওয়ার ইঙ্গিত ঘাসফুল শিবিরে Suvendu Adhikari: শ্যামাপ্রসাদের উত্তরসূরি হিসেবে উদয়! ব্রিগেডের মঞ্চ থেকে বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু

 

West Bengal

2 years ago

BJP leader's unconditional release: বিজেপি নেতার নিঃশর্ত মুক্তির দাবিতে খেজুরিতে ১২ ঘণ্টার বনধ

12-hour bandh in dates to demand BJP leader's unconditional release
12-hour bandh in dates to demand BJP leader's unconditional release

 

খেজুরি, ২৭ নভেম্বর: মিথ্যা অভিযোগে ধৃত বিজেপি নেতাকে নিঃশর্ত মুক্তি দেওয়াক দাবিতে পূর্ব মেদিনীপুরের খেজুরিতে বনধ ডেকেছে বিজেপি। সোমবার সকালে ১২ ঘণ্টার বনধ ডাকা হয়েছে খেজুরিতে।

খেজুরির মোট ১৬টি গ্রাম পঞ্চায়েত এলাকায় এদিন সকাল ৭টা থেকেই বনধ চলছে । বনধের সমর্থনে খেজুরির একাধিক এলাকার সকাল থেকে মিছিল করেছে বিজেপি নেতা-কর্মীরা। বেশ কয়েকটি জায়গায় রাস্তা অবরোধ করেন বনধ সমর্থনকারীরা। বেশ কিছু এলাকায় পুলিশ গিয়ে অবরোধ সরিয়ে দেয়। কিন্তু পুলিশ কিছুটা চলে যেতেই ফের অবরোধে বসেন বিজেপি কর্মীরা।

যদিও এই বনধ নিয়ে তৃণমূল নেতৃত্ব জানিয়েছে, তাঁরা কোনও কর্মনাশা বনধ চান না। তাই তাঁরা সকল দোকানপাট, বাজার সব কিছু খোলা রাখার আহ্বান করেন। প্রসঙ্গত, গত ২৩ নভেম্বর খেজুরির বাঁশগোড়ায় তৃণমূলের সভামঞ্চ, প্রচারগাড়ি ও কর্মীদের মারধরের ঘটনায় বিজেপির যুব নেতা রবিন মান্নাকে গ্রেফতার করে পুলিশ। কিন্তু বিজেপির অভিযোগ, মিথ্যে অভিযোগে গ্রেফতার করা হয়েছে ওই বিজেপি নেতাকে। এই অভিযোগ তুলে শনিবার রাতে প্রায় সাড়ে ১০ নাগাদ মারিশদা থানায় গিয়ে পুলিশের সঙ্গে বিতণ্ডায় জড়ান রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। থানা থেকে বেরিয়ে পুলিশকে হুঁশিয়ারি দিয়ে একগুচ্ছ কর্মসূচির ঘোষণা করেন তিনি। প্রয়োজনে হাইকোর্টে রিট পিটিশন করার কথাও বলেন তিনি। এবং সোমবার খেজুরিতে ১২ ঘণ্টার বনধের ডাক দেন। সেই ঘোষণা মতোই সোমবার সকাল থেকে বনধ হচ্ছে খেজুরির বিভিন্ন এলাকায়। 

You might also like!