Breaking News
 
Giorgia Meloni: মোদি-মেলোনি বন্ধুত্বের চর্চার মাঝেই রসিকতা,‘দিল্লি থেকে ভোটে দাঁড়ান…’, প্রস্তাব উপ-প্রধানমন্ত্রীর CM Suvendu Adhikari: বঙ্কিমচন্দ্রের জন্মজয়ন্তীতে বড় ঘোষণা, বাংলায় গড়ে উঠবে জাতীয় মানের ‘বন্দে মাতরম’ মিউজিয়াম Abhishek Banerjee: ডিজে মামলায় নতুন মোড়, কণ্ঠস্বরের নমুনা নিয়ে হাই কোর্টে অভিষেকের চ্যালেঞ্জ Darkest chapter: ৫০ বছর পর ইতিহাসের পাতায় জরুরি অবস্থা, এনসিইআরটি বইয়ে জায়গা পেল ইন্দিরা জমানার বিতর্কিত অধ্যায় Mamata Banerjee: একুশে জুলাইয়ে অস্তিত্বের লড়াই, ‘বেইমান নই’ বার্তায় সংগঠন ধরে রাখতে মরিয়া কালীঘাট তৃণমূল CM Suvendu Adhikari: তারাতলা বিপর্যয়ের পর বড় সিদ্ধান্ত সরকারের, কলকাতা-সহ একাধিক এলাকায় বন্ধ নির্মাণকাজ

 

Video

1 year ago

Konnagar | কানাইপুরে মূক ও বধির নাবালিকাকে অপহরণ ও খুন, অভিযুক্ত যুবক আটক

 

কোন্নগরের কানাইপুরে এক মূক ও বধির নাবালিকাকে অপহরণ করে তাকে খুন করার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে বুধবার সকাল থেকেই উত্তপ্ত হয়ে উঠল কানাইপুর অঞ্চল। ঘটনা সূত্রে জানা যায় ওই নাবালিকা একটি প্রতিবন্ধী স্কুলের ছাত্রী। স্থানীয়দের অভিযোগ মঙ্গলবার বিকেলে এক যুবক ওই নাবালিকাকে ডেকে নিয়ে যায়। তারপর থেকেই ওই নাবালিকা নিখোঁজ। পরিবারের লোকজন নাবালিকার খোঁজ শুরু করলে তখন স্থানীয়দের মারফত জানতে পারেন নাবালিকাকে এক যুবক ডেকে নিয়ে গিয়েছে। এরপর স্থানীয়রাই ওই যুবককে আটকে রেখে তাকে জিজ্ঞাসাবাদ করলে যুবক জানায় যে সে ওই নাবালিকাকে কচু বনে পুঁতে দিয়েছে। এরপরই উত্তপ্ত হয়ে ওঠে গোটা এলাকা। স্থানীয় পঞ্চায়েত সদস্য ও নাবালিকার স্কুলের শিক্ষক উত্তরপাড়া থানায় ওই যুবকের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ দায়েরের পর উত্তরপাড়া থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

You might also like!