Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

Tripura

1 year ago

MP Biplab Kumar Deb: সড়ক সুরক্ষায় যুব সমাজ গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে,সাংসদ বিপ্লব

MP Biplab Kumar Deb
MP Biplab Kumar Deb

 

আগরতলা, ১৬ এপ্রিল : সড়ক নিরাপত্তা নিয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে যুব সমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা লোকসভার বর্তমান সাংসদ বিপ্লব কুমার দেব। বুধবার আগরতলায় রাজ্য অতিথিশালায় মেম্বার অফ পার্লামেন্টস রোড সেফটি কমিটির বৈঠকে এই আহ্বান জানান তিনি। সড়ক নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন প্রশাসন। কিছু লোকের নিয়ম বহির্ভূতভাবে গাড়ি চালানো, নো-পার্কিং জোনে গাড়ি দাঁড় করানো, এইসব কারণেই যান সন্ত্রাস হয়। এতে বলি হন সাধারণ মানুষ। আহতও হন। যান সন্ত্রাস রুখতে মেম্বার অফ পার্লামেন্টস রোড সেফটি কমিটির বৈঠক বুধবার রাজ্য অতিথিশালা সোনার তরীতে অনুষ্ঠিত হয়। পশ্চিম ত্রিপুরা জেলার অধীন এই কমিটির বৈঠকে উপস্থিত ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা লোকসভার বর্তমান সাংসদ বিপ্লব কুমার দেব। এছাড়াও বৈঠকে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার, পশ্চিম জেলার জেলাশাসক বিশাল কুমার সহ অন্যান্য আধিকারিকরা।

এদিন মেয়র সহ বিভিন্ন দপ্তরের আধিকারিকরা সাংসদ বিপ্লব কুমার দেবকে স্বাগত জানান। প্রায় এক ঘন্টা কুড়ি মিনিট এই বৈঠক স্থায়ী হয়। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সাংসদ বিপ্লব কুমার দেব বলেন, সড়ক নিরাপত্তায় যুব সমাজ বিরাট ভূমিকা গ্রহণ করতে পারে। তিনি চান যান সন্ত্রাস কমিয়ে আনার লক্ষ্যে একাদশ, দ্বাদশ থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত সকল ছাত্র-ছাত্রী ও যুব সম্প্রদায় সড়ক নিরাপত্তার ক্ষেত্রে এগিয়ে আসুক। তাঁর মতে, যুব সমাজের অধিকাংশই বহিঃরাজ্যে গেছেন। সেখানে কিভাবে রোড সেফটির বিষয়টি পালন করা হয় সে সম্পর্কে তাদের ধারণা রয়েছে। এই যুব সমাজকেই সড়ক সুরক্ষা ক্ষেত্রে মাঠে নামার আহ্বান জানান সাংসদ বিপ্লব কুমার দেব।

You might also like!