Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

Tripura

1 year ago

Ratanlal Nath: ত্রিপুরা সরকারের মূল লক্ষ্য হচ্ছে কৃষকদের আয় দ্বিগুণ করা : কৃষিমন্ত্রী

Ratanlal Nath
Ratanlal Nath

 

মোহনপুর (ত্রিপুরা)  : ত্রিপুরা সরকারের মূল লক্ষ্য হচ্ছে কৃষকদের আয় দ্বিগুণ করা।  মোহনপুর ব্লক প্রাঙ্গণে পশ্চিম ত্রিপুরা জেলার এগ্রি ইঞ্জিনীয়ারিং ডিভিশনের এক্সিকিউটিভ ইঞ্জিনীয়ার অফিসের আনুষ্ঠানিক উদ্বোধন করে কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী রতনলাল নাথ একথা বলেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে কৃষিমন্ত্রী রতন লাল নাথ আরও বলেন, কৃষকরা হলেন সমাজের অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। তারা আমাদের অন্নদাতা। তাই কৃষকদের উন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। আধুনিক কৃষি যন্ত্রপাতি, উন্নতমানের বীজ ব্যবহারের মাধ্যমে কৃষি জমিতে অধিক ফসল উৎপাদনের জন্য রাজ্য সরকার বিভিন্ন পরিকল্পনা নিয়ে কাজ করছে।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের অধিকর্তা ফনীভূষণ জমাতিয়া, কৃষি দপ্তরের চিফ ইঞ্জিনীয়ার স্বপন কুমার দাস, মোহনপুর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান রাকেশ দেব, ভাইস চেয়ারম্যান সঞ্জীব কুমার দাস, লেফুঙ্গা বিএসি'র চেয়ারম্যান রণবীর দেববর্মা প্রমুখ।

You might also like!