Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

Tripura

1 year ago

Minister Ratan Lal Nath: ত্রিপুরা সরকার নেশার বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নিয়ে কাজ করছে : মন্ত্রী রতন লাল নাথ

Minister Ratan Lal Nath
Minister Ratan Lal Nath

 

আগরতলা  : ত্রিপুরা সরকার নেশার বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নিয়ে কাজ করছে। তবে এই বিষয়ে শুধু প্রশাসন নয় সমাজের সব অংশের মানুষকে এগিয়ে আসতে হবে।  মোহনপুর বাজার নাট মন্দির প্রাঙ্গণে পশ্চিম ত্রিপুরা জেলাভিত্তিক সুসংহত স্বাস্থ্য শিবিরের উদ্বোধন করে কৃষি ও কৃষক কল্যাণমন্ত্রী রতনলাল নাথ একথা বলেন।

কৃষিমন্ত্রী কলেজে নেশার কুফল নিয়ে সচেতনতা শিবির আয়োজনের উপর গুরুত্ব আরোপ করেন। তিনি বলেন, রাজ্যে উন্নত স্বাস্থ্য পরিকাঠামো গড়ে তোলার উপর গুরুত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি উন্নত স্বাস্থ্য পরিষেবা জেলা, মহকুমা ও গ্রামস্তরেও সম্প্রসারণ করা হচ্ছে।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ত্রিপুরা এইডস কন্ট্রোল সোসাইটির প্রকল্প অধিকর্তা ডাঃ সমর্পিতা দত্ত, মোহনপুর পুরপরিষদের চেয়ারপার্সন অনিতা দেবনাথ, মোহনপুর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান রাকেশ দেব, পশ্চিম ত্রিপুরা জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডা. রঞ্জন বিশ্বাস প্রমুখ।

You might also like!