Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

Tripura

1 year ago

Manik Sarkar: তিপ্রা মথা প্রতারণা না করলে বিজেপি সরকারেই আসতে পারত না : মানিক সরকার

Manik Sarkar
Manik Sarkar

 

আগরতলা  : রাজ্য সম্মেলন উপলক্ষে আগরতলায় জনসমাবেশ করার জন্য সিপিআইএম কোন মাঠই পাচ্ছে না৷ একটার পর একটা মাঠ মিলবে না বলে জানিয়ে দিচ্ছে প্রশাসন৷ এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করে প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সিপিআইএম পলিটব্যুরোর সদস্য মানিক সরকার বলেন, এভাবে মানুষকে আটকে রাখা যাবে না৷ সমাবেশ আমরা করবই৷ সিপাহীজলা জেলার গোলাঘাটি বিধানসভা কেন্দ্রের কাঞ্চনমালা এলাকায় সিপিআইএম এর এক অসুস্থ প্রবীণ নেতাকে দেখতে যান মানিক সরকার৷ সেখানে তিনি সাংবাদিকদের সাথে কথা বলার সময় অভিযোগ করেন, ১৮ এর নির্বাচনে বিজেপি যে মিথ্য প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছিল তা নির্বাচন শেষ হওয়ার এক দেড় বছরের মধ্যেই মানুষ বুঝতে পেরেছেন৷ ২৩ এর নির্বাচনে তিপ্রা মথা যদি প্রতারণা না করত তাহলে বিজেপি সরকারেই আসতে পারত না৷ মূলত ২০-২২টি আসনের বেশী প্রকৃতপক্ষে বিজেপি পায়নি৷

প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার আরও বলেন, শাসক দলের মধ্যে একটি ভীতি সঞ্চার হয়েছে৷ তাই সিপিআইএমের সভা, সমাবেশ, জমায়েত, মিছিল, মিটিং এগুলিকে যাতে দাবিয়ে রাখতে পারে এর জন্য চেষ্টা করছে৷ তিনি বলেন, মানুষের জ্বালা যন্ত্রণা দূর করতে হবে৷ আয় উপার্জনের ব্যবস্থা করতে হবে৷ ছেলেমেয়েদের পড়াশুনার ব্যবস্থা করতে হবে৷ হাসপাতালে চিকিৎসার সুযোগ চাই৷ এগুলি সবকিছু হরণ করা হয়েছে৷ এই পরিস্থিতিতে দাঁড়িয়ে মানুষ বুঝতে পারছেন চুপচাপ ঘরে বসে থাকলে সমস্যার সমাধান হবে না৷ আস্তে আস্তে মুখ খুলতে হবে৷ বেরুতে হবে এবং প্রতিবাদে সোচ্চার হতে হবে৷

You might also like!