Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

Tripura

1 year ago

BJP ST Morcha Protests: বিতর্কিত মন্তব্য, ত্রিপুরায় কংগ্রেস নেতার বাসভবন ঘেরাও করল বিজেপির জনজাতি মোর্চা

BJP ST Morcha Protests
BJP ST Morcha Protests

 

আগরতলা, ২৫ জুন  : কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মনের বিতর্কিত মন্তব্য ঘিরে ত্রিপুরার রাজনীতি আবারও নতুন করে উত্তাল হয়ে উঠেছে। সুদীপ রায় বর্মনের মন্তব্যের নিন্দা জানিয়ে বিজেপি জনজাতি মোর্চার তরফে বিক্ষোভ কর্মসূচিও নেওয়া হল।

বিতর্কিত বয়ান একাংশ রাজনৈতিক নেতাদের অভ্যাসে পরিণত হয়েছে। বিশেষ করে ত্রিপুরার রাজনীতিতে বিরোধী দলের একাংশ নেতাদেরকেই এই ধরনের বক্তব্য রাখতে দেখা যায়। সম্প্রতি সিপিআইএম ত্রিপুরা রাজ্য কমিটির সম্পাদক তথা বিধায়ক জিতেন্দ্র চৌধুরী মানুষের উচ্চতা নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন। এর পরেই রাজ্য রাজনীতিতে তুমুল সমালোচনা শুরু হয়।

এই বিতর্কের রেশ কাটতে না কাটতেই এবার কংগ্রেস নেতা তথা বিধায়ক সুদীপ রায় বর্মন বিতর্কিত এবং রীতিমত কুরুচিপূর্ণ একটি মন্তব্য করেছেন বলে অভিযোগ। তাতে নতুন করে রাজ্য রাজনীতি তোলপাড়। এই মন্তব্যের জেরে বুধবার রাজধানী আগরতলার এমএলএ হোস্টেল এলাকায় সুদীপ রায় বর্মনের সরকারি বাসভবন ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করে শাসক দল বিজেপির জনজাতি মোর্চার কর্মী সমর্থকরা।

অভিযোগ মঙ্গলবার ধলাই জেলার আমবাসা এলাকায় কংগ্রেসের এক সাংগঠনিক সভায় বক্তব্য রাখতে গিয়ে সুদীপ রায় বর্মন মন্তব্য করেন, শাসকদল বিজেপি রাজ্যের জনজাতি অংশের মানুষদের ঘৃণা করে। এমনকি তিনি এও বলেন যে শাসক দল জনজাতিদের উপর মূত্র বিসর্জন করে। তাঁর এই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তে শুরু হয়ে যায় নিন্দার ঝড়।

সুদীপ রায় বর্মনের এই মন্তব্যের প্রতিবাদে বুধবার বিজেপি জনজাতি মোর্চার নেতৃত্ব এবং কর্মী সমর্থকরা সুদীপ রায় বর্মনের সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ প্রদর্শন করে। এদিনের এই কর্মসূচির নেতৃত্বে ছিলেন ত্রিপুরা প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক বিপিন দেববর্মা। তিনি সুদীপ রায় বর্মনের এই ধরনের মন্তব্যের তীব্র নিন্দা জানান। সেইসঙ্গে তিনি দাবি করেন অবিলম্বে সুদীপ রায় বর্মন তাঁর এই মন্তব্যের জন্য নিঃশর্ত ক্ষমা চাইতে হবে এবং মন্তব্য প্রত্যাহার করতে হবে।

সুদীপ রায় বর্মনের এমন মন্তব্যে ইতিমধ্যে বুদ্ধিজীবী মহল থেকেও নিন্দার ঝড় উঠেছে। কারণ, অনেকের বক্তব্য একজন অভিজ্ঞ রাজনৈতিক নেতার এ ধরনের মন্তব্য রাজ্যের জাতি এবং জনজাতি অংশের মানুষের মধ্যে বিভেদ তৈরি করতে পারে। তাই এমন মন্তব্য করা উচিত হয়নি বলেও অনেকে মত প্রকাশ করছেন।


You might also like!