Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

Tripura

2 years ago

Dr. Manik Saha:বিজেপি সাধারণ মানুষ ও দেশের কল্যাণে নিবেদিত একটি দল : মুখ্যমন্ত্রী

Dr. Manik Saha
Dr. Manik Saha

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ-  বিজেপি সাধারণ মানুষ এবং দেশের কল্যাণে নিবেদিত একটি দল।  মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ মানিক সাহা একথা বলেছেন। মূলত: বিজেপি এসটি মোর্চা দ্বারা আয়োজিত আগরতলার শান্তিপাড়ায় স্বচ্ছ ভারত অভিযান এবং সদস্যতা অভিযানে অংশ নিয়ে ডাঃ সাহা একথা বলেন।

মুখ্যমন্ত্রী আরও বলেন, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে, আমরা স্বচ্ছ ভারত অভিযান পরিচালনা করছি। ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উদযাপনের দিন থেকে শুরু হয়েছে এবং ২ অক্টোবর পর্যন্ত চলবে। রাজ্য জুড়ে বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। বিজেপি দল সর্বদা 'সেবা হি ধর্ম'-এর উপর জোর দিয়েছে এবং এই কথা মাথায় রেখে আমরা জনগণ ও দেশের জন্য কাজ করছি।

এদিনের অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য সবাইকে অভিনন্দন ও ধন্যবাদ জানান মুখ্যমন্ত্রী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসটি মোর্চার সভাপতি ও প্রাক্তন বিধায়ক পরিমল দেববর্মা, সাধারণ সম্পাদক বিপিন দেববর্মা, কর্পোরেটর রত্না দত্ত প্রমুখ।

You might also like!