Breaking News
 
Rajpal Yadav: রাজপাল যাদবের কাতর আবেদনেও মন গলল না আদালতের! ‘ছেলের বিয়ে’র আর্জি খারিজ, জেলের ভাতই ভবিতব্য অভিনেতার Abhishek Sharma: বিশ্বকাপের আগে চরম অনিশ্চয়তা! শারীরিক অসুস্থতায় ওজন কমে নাজেহাল অভিষেক, ফিটনেস নিয়ে উঠছে বড় প্রশ্ন Delhi Red Fort Blast: মাসুদের নয়া মারণাস্ত্র ‘মহিলা ব্রিগেড’! দিল্লি বিস্ফোরণে জইশ যোগ নিশ্চিত করল রাষ্ট্রসংঘ, দেশজুড়ে হাই-অ্যালার্ট Bratya Basu:বিজেপির ‘জামাত’ অস্ত্র বুমেরাং! ব্রাত্য বসুর কটাক্ষ— ‘মাদুরো অপহরণের দায়ও কি তবে তৃণমূলের ওপর চাপাবেন? Mamata Banerjee: পুণেতে বাঙালি পরিযায়ী খুনের ঘটনায় শোকের ছায়া! স্বজনহারাদের সমবেদনা জানিয়ে বিজেপিকে কড়া আক্রমণ মমতার Abhishek Banerjee on Budget: নির্মলা বনাম অভিষেক! বাংলার দাবি নিয়ে সংসদে বাগযুদ্ধ, বঞ্চনার অভিযোগে কার যুক্তি বেশি শক্তিশালী?

 

Tripura

2 years ago

Tripura :দিল্লি অভিযান সফল করতে আগরতলায় সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির মিছিল

All India Democratic Women's Association march in Agartala to make Delhi campaign a success
All India Democratic Women's Association march in Agartala to make Delhi campaign a success

 

আগরতলা  : আগামী ৫ অক্টোবর সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির দিল্লি অভিযান কর্মসূচি। এই কর্মসূচি সফল করতে সারা দেশের সঙ্গে রাজ্যেও চলছে বিজেপি, আরএসএস হটাও মহিলা বাঁচাও, দেশ বাঁচাও স্লোগানে বিক্ষোভ কর্মসূচি।  আগরতলায় বিভিন্ন এলাকায় বিক্ষোভ কর্মসূচি পালন করা হয় বামপন্থী এই মহিলা সংগঠনের উদ্যোগে।

এদিন বটতলা এলাকায় হয় বিক্ষোভ বাম নারী সংগঠনের তরফে। উপস্থিত ছিলেন নারী সংগঠনের নেত্রী রমা দাস, মিতালী ভট্টাচার্য সহ অন্যরা। নারী নেত্রী রমা দাস অভিযোগ করেন কেন্দ্রের ও রাজ্যের বিজেপি সরকার ক্ষমতায় আসার আগে মানুষকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে প্রলোভিত করেছে। দেশবাসী এখন বুঝতে পারছে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার বিশ্বাসঘাতকতা করেছে। আর এই অভিজ্ঞতা থেকে বুঝা যায় লোকসভার নির্বাচনের পর রান্নার গ্যাসের সিলিন্ডারের মূল্য দেড় হাজার টাকা হবে। পাশাপাশি বেড়ে চলেছে নিত্য প্রয়োজনীয় সামগ্রির মূল্য। এতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। এর উপর দিয়ে দেশে বেকার সমস্যা ভয়াবহ আকার ধারণ করেছে।

তিনি আরও বলেন এই সরকারের কলা কৌশলে দেশের অর্থনৈতিক অবস্থার অবনতি ঘটেছে। জিডিপি নেমে দাঁড়িয়েছে ৬ শতাংশে। ফলে বেকার, কৃষক, শ্রমিক সব অংশের মানুষ আজ আক্রান্ত। তিনি আরও বলেন এই কঠিন পরিস্থিতির মধ্যে সরকার যে প্রতিশ্রুতি গুলি দিয়ে প্রতিষ্ঠিত হয়েছিল সেগুলি নিয়ে পর্যন্ত তালবাহানা করছে। তাই এই সরকারকে লোকসভা নির্বাচনে পরাজিত করার আহ্বান জানান রমা দাস। 

You might also like!