Breaking News
 
TMC MP Controversy: ফের তৃণমূলের অন্দরে সংঘাত! কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে শুভেন্দুকে চিঠি আখরুজ্জামানের Surya Kant insult: এজলাসেই প্রধান বিচারপতিকে ‘অযোগ্য’ আক্রমণ! বিতর্কিত আইনজীবীর বিরুদ্ধে কড়া পদক্ষেপ সুপ্রিম কোর্টের SFI-ABVP Clash: বাম বনাম এবিভিপি, বইপাড়ায় ধুন্ধুমার! বিমান বসুকে লক্ষ্য করে স্লোগান, পালটা জবাব প্রবীণ নেতার CM Suvendu Adhikari: ‘খাবার ঠিকমতো পাচ্ছ তো?’ আদিবাসী হস্টেলের পড়ুয়াদের সঙ্গে মুখ্যমন্ত্রীর কথোপকথন ঘিরে চর্চা Kulgam Encounter: ‘আল্লার সঙ্গে দেখা করতে যাচ্ছি’, শেষ ফোনে কী বলেছিল লতিফ? মসজিদের ভিতরেই কীভাবে চালাল অভিযান? TMC | শাহজাহানের ঘনিষ্ঠ নেতার বিরুদ্ধে ভূরি ভূরি অভিযোগ, সন্দেশখালিতে গ্রেপ্তার ঘিরে চাঞ্চল্য

 

Wasif Manzil Murshidabad : খুলে গেল ওয়াসেফ মঞ্জিলের দরজা! দেখার কী কী আছে এখানে?

Wasif Manzil Murshidabad (Collected)
Wasif Manzil Murshidabad (Collected)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ মুর্শিদাবাদকে কলে নবাবের শহর বলেই সকলে চেনেন। এই শহরের আনাচে কানাচে ছড়িয়ে রয়েছে না না ঐতিহাসিক  নিদর্শন। এবার সেই মুর্শিদাবাদের পর্যটন মানচিত্রেই যুক্ত হল আরও এক নতুন পালক। দীর্ঘ দিন বন্ধ থাকার পর অবশেষে খুলে গেল ওয়াসেফ মঞ্জিল। নতুন বছরে সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হল মুর্শিদাবাদের ওয়াসেফ মঞ্জিল বা নিউ প্যালেস।

পর্যটনের মরসুমে আইন বিভাগ এবং পশ্চিমবঙ্গ সরকারের পর্যটন দফতরের যৌথ প্রচেষ্টায় নতুনভাবে আত্মপ্রকাশ করেছে নিউ প্যালেস। শুধুমাত্র ঘণ্টা নয়, নবাব আমলের বহু দলিল-দস্তাবেজ সহ ঐতিহাসিক সামগ্রী সংরক্ষণ করা রয়েছে এই প্যালেসে।নিউ প্যালেসের এস্টেট ম্যানেজার জানিয়েছেন, রবিবার থেকেই ওয়াসেফ মঞ্জিল সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে। ফলে হাজারদুয়ারির পাশাপাশি এই মিউজিয়ামও ঘুরে দেখতে পারবেন পর্যটকেরা।

জানা যায়, নবাব সিরাজদ্দৌলার সময়ে ওই প্যালেসে বাজানো হত এক বিশাল আকৃতির এক ঘণ্টা। তাতেই বোঝা যেত সময়। প্রায় ১৬ বছরের বেশি সময় ধরে সেই ঘণ্টা বাজেনি। পুরসভার উদ্যোগে সেই ঘণ্টা আবার বাজানোর প্রক্রিয়া শুরু হয়।


শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…