Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

Travel

3 years ago

Ramdhura :ফুরফুরে মেজাজে ঘুরে আসুন রামধুরা

Ramdhura travel
Ramdhura travel

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ মেঘের দেশে যদি বাসা বাঁধতে চান, মেঘের বাড়িতে যদি থাকতে চান তবে চলে আসুন রমধুরা। শরীর জুড়ে বইবে শান্তির ধারা। খালিং হোমস্টে যেনো সেই মেঘের বাড়ি। এর ব্যালকনিতে বসে থাকলে পাশের মানুষটিকেও অচেনা লাগবে। চেনা লাগবে শুধু আপনার দিকে তাকিয়ে থাকা কাঞ্চনজঙ্ঘাকে। এই রূপের ভাগ কাউকে দিতে ইচ্ছা করবে না। এখনকার খাবার ভীষণ লোভনীয়। তবে ঠান্ডার দাপট খুব। পায়ে হেঁটে গ্রামের পথ ধরে হাঁটুন। হারিয়ে যাবেন ঘন কুয়াশার গভীরে।

 মেঘেদের দেশের এক টুকরো স্বস্তির নিঃশ্বাস ফেলতে চলে আসুন রামধুরায়। ৫৮০০ ফুট উচ্চতায় নিশ্চুপে ঘুমিয়ে গোটা গ্রাম। রামধুরায় প্রকৃতির সঙ্গে বাস করে দেবতাও। ভগবান রামের নামে গ্রাম। আর ‘ধুরা’ মানে গ্রাম। এখানের শিবের শ্বেতশুভ্র মন্দিরে জল ঢালার জন্য জল আনতে যেতে হয় তিস্তায়। যদিও এই শিব মন্দিরে যেতে রামধুরা থেকে একটু ছোট্ট ট্রেক করে নিতে হয়। পাহাড়ি পথ ভেঙে উঠতে হয় উপরে।

রামধুরায় পৌঁছে আপনি প্রতি মুহূর্ত উপভোগ করতে পারবেন। হিমালয়ের কোলে দাঁড়িয়ে থাকা পাইন গাছের সারি এই গ্রামে গিয়ে বাঁচার আনন্দ বাড়িয়ে তোলে। গ্রামের কোলে বসে চোখ রাখা যায় বিস্তৃত হিমালয়ে। আর নিচের দিকে তাকালে দেখা যায় তিস্তার অবিরাম বয়ে যায়। এমন ৩৬০ ডিগ্রি কালিম্পংয়ের গ্রাম থেকে খুব কম পাওয়া যায়। যদিও রামধুরায় সিঙ্কোনা চাষের ক্ষেত রয়েছে। রয়েছে আমলকী, হরীতকী, চিরতার জঙ্গল। সেই জঙ্গলে ডাক শোনা যায় হিমালয়ের বহু পাখির। সেই জঙ্গলে বন্যপ্রাণীরও দেখা মেলে।

প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর রামধুরা। রামধুরায় রাত কাটানোর আর এক মজা লুকিয়ে রয়েছে ট্রেকিংয়ে। এই গ্রাম থেকে ছোট ছোট বেশ কয়েকটি ট্রেক করার সুযোগ রয়েছে। ট্রেক করার ইচ্ছা না থাকলেও বিশ্রাম নিতে পারেন সবুজের মাঝে। এই সবুজের পথ ধরে পায়ে হেঁটে চলে যেতে পারেন ব্রিটিশ আমলের তৈরি জলসা বাংলোয়। এমনকী এই রামধুরা থেকে ট্রেক করে পৌঁছে যেতে পারেন ইচ্ছেগাঁও ও সিলারিগাঁও। এই দুই পাহাড়ি গ্রাম পর্যটকদের মধ্যে বেশ জনপ্রিয়।

হাওড়া বা শিয়ালদহ থেকে যে কোনও ট্রেন ধরে নিউ জলপাইগুড়ি চলে যান। এনজেপি থেকে গাড়ি ভাড়া করে কালিম্পং চলে যান। সময় লাগবে মাত্র আড়াই ঘণ্টা। কালিম্পং থেকে রামধুরা মাত্র ১৫ কিলোমিটারের পথ। ডেলো থেকে আরও কাছে রামধুরা। ডেলো থেকে মাত্র ৭ কিলোমিটার দূরত্বে অবস্থিত রামধুরা। সেবক, রংপো, মনসং হয়ে আপনি পৌঁছে যেতে পারেন রামধুরা। রামধুরায় থাকার জন্য একাধিক হোমস্টে রয়েছে। দৈনিক ভাড়া ২,০০০ টাকা।

You might also like!