Breaking News
 
TMC MP Controversy: ফের তৃণমূলের অন্দরে সংঘাত! কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে শুভেন্দুকে চিঠি আখরুজ্জামানের Surya Kant insult: এজলাসেই প্রধান বিচারপতিকে ‘অযোগ্য’ আক্রমণ! বিতর্কিত আইনজীবীর বিরুদ্ধে কড়া পদক্ষেপ সুপ্রিম কোর্টের SFI-ABVP Clash: বাম বনাম এবিভিপি, বইপাড়ায় ধুন্ধুমার! বিমান বসুকে লক্ষ্য করে স্লোগান, পালটা জবাব প্রবীণ নেতার CM Suvendu Adhikari: ‘খাবার ঠিকমতো পাচ্ছ তো?’ আদিবাসী হস্টেলের পড়ুয়াদের সঙ্গে মুখ্যমন্ত্রীর কথোপকথন ঘিরে চর্চা Kulgam Encounter: ‘আল্লার সঙ্গে দেখা করতে যাচ্ছি’, শেষ ফোনে কী বলেছিল লতিফ? মসজিদের ভিতরেই কীভাবে চালাল অভিযান? TMC | শাহজাহানের ঘনিষ্ঠ নেতার বিরুদ্ধে ভূরি ভূরি অভিযোগ, সন্দেশখালিতে গ্রেপ্তার ঘিরে চাঞ্চল্য

 

Travel Gide: "ভারত দর্শন" এখন এক টিকিটেই! জানেন খরচ কত?

Indian Railways (Symbolic Picture)
Indian Railways (Symbolic Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ভারতের পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ—দেশের প্রায় সমস্ত প্রান্ত এক সূত্রে বাঁধা ভারতীয় রেল দিয়ে। লোকাল ট্রেনের পাশাপাশি দূরপাল্লার যাত্রার জন্যও রয়েছে এক্সপ্রেস ট্রেন। এমনকি ভ্রমণ থেকে শুরু করে তীর্থযাত্রার জন্যও ভরসা সেই ভারতীয় রেল। আপনি যদি একই রুট দিয়ে ভ্রমণ করেন, তাহলে বারবার টিকিট কাটার ঝামেলা থেকেও মুক্তি দিতে পারে ভারতীয় রেল।

ভারতীয় রেলের তরফে আনা হয়েছে সার্কুলার জার্নি টিকিট। সার্কুলার জার্নি টিকিটে আপনি সর্বোচ্চ আটটি স্টেশনে নামতে পারবেন। আটটি স্টপেজ মিলিয়ে একটি টিকিট কাটতে পারবেন। এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার জন্য এবং মাঝে যদি দুটি স্টেশন পড়ে তাহলে একটা টিকিট কাটলেই আপনার কাজ হয়ে যাবে।

কিন্তু এখানে রয়েছে একটা ছোট্ট টুইস্ট। সার্কুলার জার্নি টিকিট কাটলে আপনি যে স্টেশন থেকে যাত্রা শুরু করেছেন, সেই স্টপেজেই শেষ করতে হবে। মূলত পর্যটক ও পুণ্যার্থীদের জন্য এই সার্কুলার জার্নি টিকিটের সুবিধা এনেছে ভারতীয় রেল। তাই একটা টিকিট কেটেই আপনি গোটা ট্রিপ করে ফেলতে পারেন। সার্কুলার জার্নি টিকিটে যেমন বারবার টিকিট কাটার ঝামেলা থেকে মুক্তি, তেমনই খরচও কমবে।

সার্কুলার জার্নি টিকিট আপনি আইআরসিটিসির ওয়েবসাইট থেকে সরাসরি কাটতে পারেন। ফার্স্ট ক্লাস থেকে স্লিপার ক্লাস—যে কোনও শ্রেণিতেই আপনি এই টিকিট কাটতে পারেন। শুধু যাত্রা শুরু ও শেষের স্টেশন এক হওয়া চাই। পাশাপাশি সার্কুলার জার্নি টিকিট কাটলে আপনাকে ন্যূনতম দূরত্ব ১ হাজার কিলোমিটার যাত্রা করতেই হবে।

সার্কুলার জার্নি টিকিট ভ্রমণপিপাসু ও তীর্থযাত্রীদের জন্য অনেক বেশি সাশ্রয়ী। সাধারণ টিকিটের চেয়ে সার্কুলার জার্নি টিকিটের ভাড়াও তুলনামূলকভাবে কম। এছাড়া প্রবীণ নাগরিক (পুরুষ)-দের জন্য ৪০ শতাংশ ও  প্রবীণ নাগরিক (মহিলা)-দের ক্ষেত্রে ৫০ শতাংশ ছাড়ের সুবিধা রয়েছে। তাই এবার তীর্থ যাওয়ার পরিকল্পনা করলে কাটতে পারেন সার্কুলার জার্নি টিকিট।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…