Breaking News
 
Madison Huang vs Colette Kress: এনভিডিয়ার শীর্ষ পদ নিয়ে টানাপড়েন! ম্যাডিসন বনাম কোলেট ক্রেস, কোন দিকে সংস্থার ভবিষ্যৎ? Cyclone Akvan: ‘আকভান’-এর তাণ্ডবের আশঙ্কায় কাঁপছে ওড়িশা! পুরী ভ্রমণে নিষেধাজ্ঞার সতর্কতা, বাংলাতেও দুর্যোগের ভ্রুকুটি Sonia Gandhi Book Controversy: ‘বালাসাহেবের অপমান মানব না’, সোনিয়ার বই ঘিরে শিব সেনার দুই শিবিরে নতুন সংঘাত Samik Bhattacharya: ‘চিন্ময় প্রভুকে আটকে রাখা মানে...’, বাংলাদেশ সরকারকে নিশানা করে কী বললেন শমীক ভট্টাচার্য? CM Suvendu Adhikari: মমতা জমানায় বঞ্চিত আদিবাসীরা! উন্নয়নের আশ্বাস দিয়ে জনজাতিদের সঙ্গে নাচলেন শুভেন্দু TMC MP Controversy: ফের তৃণমূলের অন্দরে সংঘাত! কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে শুভেন্দুকে চিঠি আখরুজ্জামানের

 

MAHALDIRAM:উত্তর বঙ্গের অনন্য পর্যটন কেন্দ্র 'মহলদিরাম'

North Bengal's unique tourist center Mahaldiram
North Bengal's unique tourist center Mahaldiram

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ গরম মানেই পাহাড়। আর পশ্চিমবঙ্গে পাহাড় মানেই উত্তরবঙ্গ। উত্তরবঙ্গে অজস্র ঘোরার জায়গা থাকলেও আজ আমরা একটা অন্য জায়গায় নিয়ে যাবো আপনাদের। যাঁরা মনে করেন বর্ষায় পাহাড়ে বেড়াতে যাওয়া যায় না তাঁদের জন্য অপেক্ষা করছে মহলদিরাম। মহানন্দা ওয়াইল্ড স্যাঞ্চুয়ারির অংশ মহলদিরাম। অজানা অনামি একটা জায়গা। অবস্থান উত্তরবঙ্গের পাহাড়ে হলেও খুব বেশি পর্যটকের ভিড় নেই। চাবাগান আর জঙ্গল কেন্দ্রীক এই পর্যটন কেন্দ্রটি সিটং থেকে মাত্র ৭ কিলোমিটার দূরে। এই মহলদিরাম হল মহানন্দা অভয়ারণ্যর অংশ। সেকারণেই এখানে প্রকৃতি যেন সব সৌন্দর্য উজার করে দিয়েছে। চারিদিকে ঘন জঙ্ঘল। উঁচু উঁচু পাইন, দেবদারু গাছ। তার সঙ্গে বিস্তৃত চা বাগান। নিয়ম মেনে সেই চা-বাগানে কাজ করে চলেন চা- শ্রমিকরা। বর্ষার শুরুতে চা-বাগান আরও সবুজ হয়ে ওঠে। কচি চা-পাতা পাতা ভরে তোলে চাগাছগুলিকে।

 জনবসতি কম হওয়ার কারণে এমনিতেই পাহাড়ের পরিবেশ সমতলের থেকে অনেকটাই দূষণমুক্ত। আবার মহলদিরামের পরিবেশ আরও দূষণ মুক্ত কারণ এখানে বসতির সংখ্যা হাতে গোনা। জঙ্গল আর গাছই বেশি। বর্ষায় পাহাড়ের গায়ে মেঘেদের ভিড় বেড়ে যায়। আর আকাশ পরিষ্কার থাকলে ঘরে বসেই দেখা যায় কাঞ্জনজঙ্ঘা। মহলদিরামের যাওয়ার পথ অসাধারণ। রাস্তার দুই ধারে ঘন গাছের সারি। রয়েছে পাইন, রয়েছে রডোডেনড্রন গাছ। এপ্রিলে রডোডেনড্রন ফুল আরও মনোরম করে তোলে রাস্তাটিকে। এখানে সিঙ্কোনা গাছের চাষ খুব বেশি হয়। চা-বাগানের মধ্য দিয়ে আঁকা বাঁকা রাস্তা বর্ষায় মহলদিরাম আরও মায়াময় হয়ে ওঠে। শীতকালে এখানে ঠান্ডা বেশি থাকে।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…