Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

Travel

1 year ago

Travel Tips: কালিম্পং- এর অদূরেই ঘন সবুজ চা বাগান, কিভাবে যাবেন জানেন?

Kalimpong
Kalimpong

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ- পাহাড়ের কোলে মনোরম পরিবেশে কিছুটা সময় কাটাতে চাইছেন? রোজকার দিনের এই একই রুটিন থেকে সামান্য ব্রেক পেতে চাইছে আপনার মন! তাহলে আজকের এই প্রতিবেদনটি আপনার জন্য। সেই একঘেয়ে দার্জিলিং বা কালিম্পং নয়, পাহাড়ের এই অফবিট জায়গাতে একবার গেলে আর ফিরে আসতে চাইবেন না। প্রিয় মানুষ কিংবা আত্মীয়-স্বজন বা বন্ধু-বান্ধবকে নিয়ে কয়েকটা দিন এই নিরিবিলি পরিবেশে ছুটি কাটিয়ে আসতে পারেন। এই ছোট সুন্দর জায়গাটির নাম সান্তুক। এটি কালিম্পং এ অবস্থিত। 

মুক্ত পরিবেশে,কোলাহল মুক্ত পরিবেশে মন ভালো হয়ে উঠবে। আপনাকে কেউ বিরক্ত করবে না। কাজের চাপ থেকে মুক্তি মিলবে কদিনের জন্য। আর আপনি যদি অ্যাডভেঞ্চার প্রেমী মানুষ হয়ে থাকেন তাহলে তো সোনায় সোহাগা। এখানে আপনি ট্র্যাকিংয়ের আনন্দ নিতে পারবেন। রেইং নদী এবং পায়ুঙ নদীর মাঝে অবস্থিত এই সন্তুক। কালিম্পং থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে অবস্থিত এই গ্রাম। এখানের পাহাড়ি গ্রামের রাস্তা ধরে ওপরে উঠলে আপনি ক্যাম্পিং সাইটে পৌঁছে যাবেন। আর আপনি যদি ক্যাম্পে পৌঁছাতে চান তাহলে আপনাকে ৫০ মিটার মত একটু চড়াই করতে হবে। দারুন সুন্দর পরিবেশ।

You might also like!