Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

Travel

1 year ago

Travel News: কলকাতার কাছে বসন্তে কাটিয়ে আসুন দু'এক রাত - ফিরবেন একরাশ আনন্দ নিয়ে!

Howrah-Bridge (Symbolic picture)
Howrah-Bridge (Symbolic picture)

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: বসন্ত আসলেই মন একটু বিশ্রাম চায়। মন চায় আশপাশে একটু ঘুরতে। কিন্তু কোথায় যাবেন? সব জায়গায় তো ঘোরা হয়ে গেছে। আজ আমরা কলকাতার একদম কাছে ৩টে জায়গার হদিস দিচ্ছি। পাবেন মন ভোলানো আনন্দ।  

১) পুষ্পবন,ডায়মন্ড হারবারঃ একদিনের ঘুরতে যাওয়ার জন্য আদর্শ জায়গা হল ডায়মন্ড হারবার। আর এখানেই রয়েছে কয়েক ঘণ্টা বা দু'একদিন কাটানোর জন্য পুষ্পবন। পুষ্পবন ঘুরে ক্লান্ত হয়ে গেলে সমাধান করে ফেলতে পারেন কেল্লা রহস্যের! আসলে এখানে রয়েছে দুটি কেল্লা। তবে কেল্লা বলতে কিন্তু শুধু ধ্বংসাবশেষই রয়েছে এখন, কারণ একটি কেল্লা তৈরি হয়েছিল পর্তুগিজ আমলে আরেকটি তৈরি হয়েছিল ইংরেজ আমলে। 


২) দেউলটি - গ্রাম্য মেঠো পথে পিকনিক করতে চাইলে দেউলটি রাখতে পারেন আপনার পছন্দের তালিকায়। কলকাতা থেকে ৬৩ কিলোমিটার দূরের এই জায়গায় গাড়িতে পৌঁছবেন দেড় ঘণ্টার মধ্যে। পুকুরের জ্যান্ত মাছ, গাছ থেকে সদ্য পেড়ে আনা নারকেল রাখতে পারেন মেনুতে। কথাসাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি ঘুরে আসতে পারেন ইচ্ছে হলে। তাছাড়াও আছে অপূর্ব সুন্দর রূপনারায়ণ নদী। কাছেই আছে রাধা ও মদনগোপালের মন্দির, চাইলে দেখে আসতে পারেন। বিদ্যাসাগর সেতু ধরে কোনা এক্সপ্রেসওয়ে দিয়ে ড্রাইভ করে বা ট্রেনেও খুব সহজে দেউলটি যাওয়া যায়।


৩) বিশ্রাম বাগানবাড়ি, টাকি - কলকাতা থেকে মাত্র ৭০ কিলোমিটারের দূরত্বে রয়েছে টাকি স্টেশন। স্টেশন থেকে কয়েক মিনিট এগোলেই ইছামতি নদী আর তার পাড়েই বিশ্রাম বাগান বাড়ি। বাগান বাড়ির ভেতরেই রয়েছে ছোট ছোট কটেজ যেখানে আপনি বন্ধুদের সঙ্গে বা পরিবারের সাথে আড্ডা দিতে পারেন; রয়েছে দীঘি, মন্দির, ছাউনি দেওয়া পুকুরঘাট আর অজস্র গাছ-গাছালি আর সবুজের সমারোহ। শহর থেকে দূরে নিরিবিলি এই পরিবেশে এলেই মনটা ভালো হয়ে যাবে। যদি রাত্রিবাস করতে চান তার ব্যবস্থাও আছে এখানে। 


You might also like!