Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

Odisha

2 years ago

Jagannath Dham Puri:রথযাত্রার দ্বিতীয় দিন, ভক্তদের ঢল জগন্নাথ ধাম পুরীতে

Devotees flocked to Jagannath Dham Puri on the second day of Rath Yatra
Devotees flocked to Jagannath Dham Puri on the second day of Rath Yatra

 

পুরী, ৮ জুলাই : রথযাত্রার দ্বিতীয় দিনে ভক্তদের ঢল নামল জগন্নাথ ধাম পুরীতে। ভগবান জগন্নাথ, বলভদ্র এবং দেবী সুভদ্রার রথ সোমবার সকালে গুন্ডিচা মন্দিরের উদ্দেশ্যে ফের যাত্রা শুরু করছে। গতকাল সূর্যাস্তের পর রীতি অনুযায়ী রথযাত্রা বন্ধ রাখা হয়। ভগবান জগন্নাথের নন্দীঘোষ, বলভদ্রের তালধ্বজ এবং দেবী সুভদ্রার দেবদলন রথ গতকাল বিকেল ৫টার পর পুরীর মন্দির থেকে মাসির বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়।

সূর্য ডোবার পর গ্র্যান্ড ট্রাঙ্ক রোডে যাত্রা থামিয়ে দেওয়া হয়। ৫৩ বছর পর এবারের রথযাত্রা হচ্ছে দু'দিনের। এ জন্য রাজ্যে দু'দিনের ছুটি ঘোষণা করেছে সরকার। পবিত্র এই যাত্রা প্রত্যক্ষ করতে সারা বিশ্ব থেকে লক্ষ লক্ষ ভক্ত ভিড় জমিয়েছেন। বার্ষিক এই উৎসব শান্তিপূর্ণ রাখতে কঠোর নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে।

You might also like!