Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

Odisha

1 year ago

Odisha Rain Update: বঙ্গোপসাগরে নিম্নচাপের পূর্বাভাস, ওড়িশায় ফের ভারী বৃষ্টির আশঙ্কা

Heavy rain lashes Odisha
Heavy rain lashes Odisha

 

ভুবনেশ্বর, ২৩ জুলাই : বঙ্গোপসাগরে ফের ঘনীভূত হচ্ছে নিম্নচাপ। বুধবার ভারতীয় আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টার মধ্যে উত্তর বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত থেকে তৈরি হতে পারে নতুন নিম্নচাপ। এর প্রভাবে ওড়িশা জুড়ে ফের শুরু হতে পারে বৃষ্টির দফা। আবহ বিদদের মতে, ঘূর্ণিঝড় ‘বিপা’র অবশিষ্ট অংশ ফের বঙ্গোপসাগরে প্রবেশ করে নতুন ঘূর্ণাবর্ত তৈরি করতে পারে। তার জেরে আগামী ২৭ জুলাই পর্যন্ত রাজ্যজুড়ে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

বুধবার থেকেই মালকানগিরি, কোরাপুট, নবরংপুর ও নুয়াপাড়া জেলায় জারি হয়েছে হলুদ সতর্কতা। বজ্রপাত-সহ ভারী বৃষ্টির সম্ভাবনায় সতর্ক থাকতে বলা হয়েছে। পাশাপাশি, কিছু জায়গায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া দফতর। প্রশাসনের কড়া বার্তা, সম্ভাব্য বিপর্যয়ের মোকাবিলায় প্রস্তুত থাকতে বলা হয়েছে সমস্ত জেলা প্রশাসনকে। নাগরিকদেরও বাইরে বেরনোর সময় সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে ভারতীয় আবহাওয়া দফতর।

You might also like!